তুমি বায়না করেছিলে—
"ভালোবাসতেই হবে।"
আমি ভালোবেসেছিলাম—
নিজের সবটুকু উজাড় করে দিয়ে,
এক বিন্দুও বাকি রাখিনি।
তারপর একদিন
আমিও ছোট্ট একটা বায়না করেছিলাম—
"থেকে যাও..."
কিন্তু ঠিক তখনই
তুমি আকাশের মতো রং বদলে ফেললে।
থেকে যাওয়ার বদলে
আমাকে একা রেখে
নিঃশব্দে চলে গেলে।
হয়তো ভালোবাসা আমার ছিল,
কিন্তু থেকে যাওয়াটা
কখনোই তোমার ছিল না।
2026-10-12 01:05:12
0
To see more videos from user @user7811912100675, please go to the Tikwm
homepage.