@caption_123456: -শীত আর শিউলি ফুলের প্রতি আমার ভীষণ দুর্বলতা। কুয়াশায় মোড়ানো ভোরে শিউলি ঝরে থাকতে দেখলে মনে হয়, পৃথিবীটা বড্ড মায়াময়! ইচ্ছে করে, এমন কোনো শীতের সকালে প্রিয় মানুষটার হাত ধরে শিউলি বিছানো পথে হাঁটি, শিশিরভেজা ফুলের ঘ্রাণে মিশে থাকুক আমাদের নীরব ভালোবাসা। তার হাতের উষ্ণতায় নিজেকে একটু গুটিয়ে নিয়ে অনুভব করি— এই পৃথিবীতে শীত যতই গভীর হোক, আমার সমস্ত শীতলতার বিপরীতে একজন মানুষই আমার উষ্ণতার কারণ। আমি শীত ভালোবাসি, শিউলি ফুল ভালোবাসি; কিন্তু এই দুটোর সঙ্গে আপনাকে জড়িয়ে নিয়ে একটা ছোট্ট পৃথিবী বানানোর ইচ্ছেটা বোধহয় তার চেয়েও বেশি ভালোবাসি। যেখানে কুয়াশা থাকবে, শিউলি ঝরবে, আর আপনি থাকবেন— আমার একান্ত অনুভূতি হয়ে।#caption #creatorsearchinsights #unfrezzmyaccount #capcut #tiktokbangladesh @TikTok @TikTok Bangladesh @For You @TikTok Creative Experts @tiktok creators