@arponpai2: রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখাচ্ছেন একজন কথিত ‘জুলাই যোদ্ধা’, আর সেই কালি মুছে দিচ্ছেন একজন সাধারণ রিকশাচালক। কী নির্মম রাজনৈতিক বৈপরীত্য! যে দেশে বেকারত্ব, দুর্নীতি ও বিচারহীনতা পাহাড়সম, সেখানেও কারো বিপ্লবী আক্রোশের লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুর! এ কেমন বিপ্লব? মনে রাখবেন– কেউ না কেউ ঠিকই দাঁড়িয়ে যাবে। দেয়ালে কালি মাখানো যায়, ইতিহাসে নয়।