@mdalarfat_55: হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন। গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার। অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকাই নয়, নবদম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেন ‘স্পাইডার-ম্যান’ তারকা। এমনকি তাঁদের প্রথম চুমুর মুহূর্তেও টোবিকে দেখা যায়। টোবি ও জেনিফার ২০০৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। অবশেষে ২০২৬ সালের সেপ্টেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এদিকে, জেনিফার ও জিয়োফ্রির সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ২০২৪ সালের আগস্টে তাঁদের বাগ্দান হয়। জমকালো এই বিয়েতে লিওনার্দো ডিক্যাপ্রিও, কোর্টনি কক্স ও জেফ বেজোসের মতো পরিচিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির এমন উপস্থিতি বিচ্ছেদের পরও তাঁদের সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ দিকটি নতুন করে আলোচনায় এনেছে। সূত্র: India Today #tubelight #tubelightmedia #tlt #TobeyMaguire #HollywoodNews #Wedding