@yousuf8844: চিপস কিনে দেওয়ার কথা বলে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা, পাঁচ বছরের ইসরাত। পাশে দেড় বছরের ছোট্ট বোন রোজা মনি। চারপাশের মানুষের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে তারা। এই বয়সে যাদের মায়ের হাত ধরে পথ চলার কথা, মায়ের আঁচলে নিরাপদে থাকার কথা, সেই দুই শিশুই আজ দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে। তাদের নিষ্পাপ চোখে জমে থাকা প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই, নেই মায়ের সেই চেনা আশ্রয় কিংবা বাবার নির্ভরতার হাত। ঘটনাটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকার। ১১ অক্টোবর দুপুরে রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে শিশু দুটিকে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সে সময় পাঁচ বছরের ইসরাত জানায়, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে এসেছিলেন মা। এরপর তাদের একা রেখে কোথাও চলে যান তিনি। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আর ফিরে আসেননি। জানা গেছে, ফেলে যাওয়া শিশু দুটি উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে। শিশু দুটির ছবি ও ভিডিও দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তাদের এক চাচি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা শিশু দুটিকে তাঁর জিম্মায় তুলে দেন। শিশু দুটির চাচির ভাষ্য অনুযায়ী, তাদের বাবা নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন। পরিবারের সদস্যদের সামনে মুঠোফোনে কথা বলার সময় শিশু দুটির মা জানান, তিনি ইচ্ছা করেই তাদের রেখে গেছেন এবং আর ফিরিয়ে নেবেন না। অন্যদিকে, শিশুদের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মা-বাবার বিচ্ছেদের পর তাদের জীবনে কী বদলে গেছে, তা হয়তো এখনো বোঝার বয়স হয়নি ইসরাত আর রোজা মনির। পাঁচ বছরের ইসরাত হয়তো শুধু এটুকুই বুঝতে পারছে, মা তাদের সঙ্গে নেই। এই বয়সে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মা-বাবার আদর, ভালোবাসা আর নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ। অথচ আজ সেই দুই শিশুর সামনেই অনিশ্চিত ভবিষ্যৎ।
🇸🇦🇧🇩 MD$YOUSUF ™🇸🇦🇧🇩
Region: SA
Monday 12 October 2026 16:28:19 GMT
Music
Download
Comments
🇲🇻 SHAKIL SIKDER 🇲🇻 :
আমাকে দেন আমি ওদের দায়িত্ব নিবো
2026-10-12 19:25:02
26
😔😔 :
[Crying][Crying][Crying][Crying] allha tome malik
2026-10-12 20:42:16
0
𒈞꧂RJ Rahat@RAKIB𒈞꧂ :
বাচ্চা গুলো কোথায় আমাকে দিবেন আমি আমার নিজের মেয়ের মত করে রাখবো আমি একজন প্রবাসী
2026-10-12 19:48:53
17
No Name :
সবাই সবার মা কে সব চেয়ে বেশি ভালোবাসে।
কিন্তু আমি আমার মা কে সব চেয়ে বেশী ঘৃণা করি।
2026-10-13 06:20:49
3
TOUHID MAZUMDER :
সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত যাহা আল্লাহ তালা আপনার কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন তাই তাহার যত্ন নিন 😘
2026-10-13 21:15:21
2
Jubaied Islam :
মা সন্তানের জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করে আবার কিছু মা সন্তান কে রাস্তায় ফেলে চলে যায় হে আল্লাহ আপনি মাসুম বাচ্চাদের কে ভালো রাখুন আমিন
2026-10-12 19:04:15
7
🇷🇸🇪🇺Ahmed🛫afjal 🇪🇺🇷🇸✅ :
ভাই চোখের পানি দরে রাখতে পারছিনা
2026-10-12 20:16:30
5
MD Elius Sordar :
ভাই কিছু দুইটা আমাকে দেন আমি ওদের দায়িত্ব নেব
2026-10-13 10:45:26
3
🥰🥰 :
আমি নিতে চাই
2026-10-12 16:40:15
5
Uddin Mohin :
😔:কতো বড় অমানুষ হলে এরকম করতে পারে 🥲🥲
2026-10-12 19:32:59
2
👑 MD SHARIF 👑 :
হাইরে একটা মায়ের মন এত শক্ত কেমনে হয় 🥹🥹
2026-10-12 21:09:51
3
একলা জীবন :
মাশাল্লাহ কত সুন্দর চেহারা মায়ের একটুও মায়া লাগেনি 🥺🥺🥺
2026-10-12 22:25:34
1
꧁𓆩 🦋💘নিস্তব্ধ 🥹💖 ꧁𓆩 :
কি বলবো কথা গুলো শুনে আর ভাষা পাচ্ছি নি 🥹
এই পৃথিবীর মানুষ এতো নিষ্ঠুর হয়ে যাচ্ছে 😭🥹
2026-10-13 06:02:58
1
Bm Sumon Ahamed0560 :
তাদের চেহারা খুবই মায়াবী কিভাবে পারলো এটা করতে
2026-10-12 19:24:41
2
Kata || কাটা :
vai order address ace,?? oder amke diye den,,
2026-10-12 18:06:13
2
MiJaNuR :
চোখের কোণে পানি চলে আসলো
2026-10-12 18:22:10
2
🇲🇻 SHAKIL SIKDER 🇲🇻 :
বাচ্চা গোলা কোথায়
2026-10-12 19:24:42
5
Alone is best 😔 :
কতো বড় অমানুষ হলে এরকম করতে পারে 🥲🥲
2026-10-12 18:40:51
1
imteyaj Mahmud :
😭😭😭😭😭😭
2026-10-14 09:21:01
0
Sheikh Apurbo :
যার নাই সে বুঝে
2026-10-13 19:17:21
0
Himel :
কি মায়াবী চাহনি।
2026-10-14 07:59:04
0
Abdul mamun :
আল্লাহ তুমি রহম করুন আমিন
2026-10-13 23:20:22
0
Nayemkhan :
আল্লাহ তাদের জিবনের হেফাজত মালিক তুমি এই ২ টা অবুঝ শিশু টিকে সুস্থ রেখো সুন্দর জিবন দিও
2026-10-14 05:46:12
0
SHAPARAN :
হারে দুনিয়ার মানুষ আমারা
2026-10-13 07:15:53
2
🥰🥰 :
ওরা এখন কোথায়
2026-10-12 16:40:04
0
To see more videos from user @yousuf8844, please go to the Tikwm
homepage.