@adill.sohag: সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ট্রেজারিতে সংরক্ষিত কনটেইনার ও খাম খুলে অলঙ্কারগুলোর ওজন নির্ধারণের কাজ শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা ও তত্ত্বাবধানে স্বর্ণকারদের সহায়তায় চলে এই কার্যক্রম। এ ছাড়া দানবাক্সে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, যার গণনা তখনও চলছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারমূল্য নির্ধারণের পর স্বর্ণ ও রুপা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অন্যদিকে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করা হবে। এর আগে ২০২০ সালে নিলামের মাধ্যমে মসজিদের অলঙ্কার বিক্রি করে ১ কোটি ১৫ লাখ টাকারও বেশি আয় হয়েছিল। 📌 এত বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলঙ্কার দেখে অবাক অনেকেই! #ঐতিহাসিকমসজিদ #Gold #Silver #BangladeshNews #NewsUpdate