ভালোবাসা যায়, আমি না হয় আপনাকে না পেয়েই ভালোবেসে যাবো..!
পৃথিবীর সমস্ত ভালোবাসার বুঝি পরিণতিতে কাছে পাওয়া কিংবা এক ছাদের নিচে জীবন কাটানো জরুরি নয়। কিছু ভালোবাসা পূর্ণতা পায় নিছক অপ্রাপ্তির বেদনায়, দূরত্ব আর না পাওয়ার দীর্ঘশ্বাসে। আপনাকে নিজের জীবনে আজীবন আগলে রাখার অধিকার হয়তো আমার নেই, কিন্তু মন থেকে আপনার প্রতি এই আকুলতাটুকু মুছে ফেলার সাধ্যও আমার নেই।
সংসারের নিয়ম মেনে আপনাকে কাছে না পাওয়ার কষ্টটা হয়তো প্রতিমুহূর্তে বুকের ভেতর রক্তক্ষরণ ঘটাবে, তবুও আপনার সুখের আকাশকে মলিন না করে দূর থেকে ভালোবেসে যাওয়ার এই অদ্ভুত নেশাটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র সান্ত্বনা। আপনার নামের সাথে আমার পরিচয় না থাক, আমার অনুভূতির গভীরতায় আপনার স্থান সবসময় অক্ষুণ্ণ থাকবে।
প্রাপ্তির খাতা শূন্য রেখেই যদি কাউকে ভালোবেসে যাওয়া যায়, তবে আমি স্বেচ্ছায় সেই কষ্টের পথটাই বেছে নিলাম। আপনি আপনার মতো ভালো থাকুন, আর আমি আপনাকে না পাওয়ার এই বেদনাকে বুকে জড়িয়েই ভালোবেসে যাবো আজী🥰