@mahmodul.hasan0768: অভিমান করে হারিয়ে যাওয়া একটি ছেলে – মায়ের অপেক্ষার তিন বছর ছেলে রাগ করে মায়ের সঙ্গে অনেক বছর ধরে দেখা করে না। অনেক বছর ধরে মা বলে ডাকে না। অনেক বছর ধরে মা-ছেলের কোনো দেখা নেই। মায়ের মনটা সব সময় ছেলের জন্য ছটফট করত। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বসে সব সময় ছেলেকে নিয়ে গল্প করত, আর কান্না করত মা। আসল সত্য ঘটনা... ছেলের নাম জসিম। জসিম যখন মেট্রিক পাশ করে, তখন একটি মেয়েকে পছন্দ করেছিল। সে মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তখন ছেলে বয়সে ছোট ছিল বলে মা বাবা রাজি হয়নি। পরে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এই দুঃখ আর কষ্টে জসিম একদিন বাবার সঙ্গে বেয়াদবি করে বসে—এমনকি বাবার গায়ে হাতও তোলে। বয়স কম ছিল, অবুঝ ছিল-তবুও সেদিন সে একটি চরম অপরাধ করেছিল। সবকিছু দেখে মা রেগে গিয়ে জসিমকে দু'টি থাপ্পড় মেরে বলে, “বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার সন্তান না।” অনেক বকাঝকা আর অভিমানের সেই মুহূর্তে জসিম বাড়ি ছেড়ে চলে যায়। আর ফিরে আসে না। সপ্তাহ যায়, মাস যায়-ছেলে আর বাড়ি ফেরে না। প্রতিদিন মা অপেক্ষা করে থাকে, কখন ছেলে ফিরে আসবে। কিন্তু বছর পেরিয়ে যায়, তবুও জসিম আর আসে না। জসিম ঢাকায় চলে যায়। বিভিন্ন জায়গায় চাকরি করে। কারও সঙ্গে যোগাযোগ রাখে না। বাড়িতে কোনো খবর দেয় না। এক কথায়, সে হয়ে যায় নিরুদ্দেশ। তাদের দুই ছেলে ছিল— বড় ছেলে জসিম, আর ছোট ছেলের নাম অয়ন। ছোট ছেলে বাবা-মায়ের সঙ্গে থাকলেও বড় ছেলেকে ভীষণ মিস করত তারা। বিশেষ করে মা। প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য কান্না করত মা। এলাকার মসজিদে বহুবার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছে- যাতে ছেলে যেখানেই থাকুক, ভালো থাকে। তিন বছর কেটে যায়। আজও ছেলের সঙ্গে কোনো দেখা নেই। মা প্রতিদিন পথ চেয়ে বসে থাকত— এই বুঝি ছেলে ফিরে এলো। বাবা তেমন কিছু না বললেও, মায়ের কষ্ট ছিল সীমাহীন। এই সামান্য রাগে ছেলে যে এত বড় অভিমান করবে, মা-বাবা তা বুঝতে পারেননি। আর যাকে জসিম ভালোবাসত- সেই মেয়েটি মাঝে মাঝে জসিমের মায়ের কাছে খোঁজ নিতে আসত। ২০০৬ সালের কথা। মেয়েটির শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলে, সে দৌড়ে চলে আসত জসিমদের বাড়িতে- “জসিমের কোনো খবর পাওয়া গেছে?” ফোন তখন ছিল, কিন্তু খরচ বেশি হওয়ায় সবাই খুব কম ব্যবহার করত। আর জসিমের তো কোনো নাম্বার বা ঠিকানাই জানা ছিল না। জসিম যাকে ভালোবাসত, তার একটি কন্যাসন্তান আছে। ২০০৩ সালে তার বিয়ে হয়, ২০০৪ সালে সন্তান জন্ম নেয়। তবুও সে জসিমকে ভুলতে পারেনি। প্রতিবার জসিমের কোনো খবর না পেয়ে মেয়েটি কান্না করত। নিজেকেই দায়ী করত-তার কারণেই জসিম বাড়ি ছেড়ে গেছে বলে। মাঝে মাঝে জসিমের মা বলত, “আগে জানলে তোকে আমার ছেলের বউ করতাম। আমি জানতাম না আমার ছেলে এত অভিমানী।" ছেলের বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু জসিম সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। মা-বাবা শুধু জানত—ছেলে হয়তো বেঁচে আছে। এর বেশি কিছু জানত না। মা দিনের পর দিন অপেক্ষা করত— একটা চিঠির জন্য। ডাকঘরে গিয়ে পোস্টমাস্টারের কাছে জিজ্ঞেস করত, "জসিম নামে কেউ চিঠি পাঠিয়েছে কি?" উত্তর আসত- "না।" ২০০৭ সালে একদিন হঠাৎ একটি চিঠি আসে। প্রেরক-জসিম। চিঠিতে কী লেখা ছিল... চলবে। সত্য ঘটনার গল্প: অভিমান করে বাড়ি ছেড়েছি আপনাদের ভালো না লাগলে পরের পর্ব দেওয়া হবে না। আর যদি বেশি লাইক ও কমেন্ট পাই, তাহলে বুঝব— আপনারা সত্য ঘটনাটির পরের অংশ জানতে চান। নোট: বাবা-মায়ের গায়ে হাত তোলা বেয়াদব সন্তান আমাদের সমাজে অহরহ দেখা যায়—এই গল্প তারই একটি বাস্তব প্রতিচ্ছবি। #Love # ma#viral #sad
Md Mahmudul Hasan
Region: BD
Wednesday 14 October 2026 06:24:48 GMT
Music
Download
Comments
R O N A L D O :
next part
2026-10-14 16:27:04
0
ꕶɧɪɧαβ 7𝚡 :
[Embarrassed][Embarrassed][Embarrassed] next
2026-10-14 12:31:31
0
ex arfat :
ভাই আমি কখনো কারো কেপস্ন পরি না কিন্তু আপনার কেপস্ন টা আমার মনের বিতোরে লেগেছে ভাই পারের পাট দেন😅😅
2026-10-14 14:06:17
3
(。♥‿♥。) 𝑺𝜶𝒊𝜿𝜽☺️🇮🇹 :
ভাই আমি গল্পের পুরো পার্টি দেখছি যতগুলো আপনি পোস্ট করেছেন গল্প করতে গিয়ে নিজে কান্না করছি😏
2026-10-14 18:07:41
1
Byzid 💫💫 :
ভাই চোখের পানি ধরে রাখতে পারি নি পুরো কাহিনি টা শুনে😅😭
2026-10-14 17:58:43
1
⚔️Daloar ABN⚔️ :
porer part ta den
2026-10-14 14:02:49
1
Bad boy 🖤 :
ami amr baba mar karone amr jiboner priomanus take haraici kintu amr baba mar ami aktai sontan tai ar ki korar duniyate baba ma ke onek vlobashi tai tader sere chole jaoyar sahos amr nai. ami sara tara ohsohai birdho boyose tai buke kosto niye beche asi priojon ke harai.. ar may ta amke vabse ami take vlobashinai ami sorbocho chasta korcilam maytake pawyar tar family rajicilona amro cilona obosesh a amr cokher samne tar biye hoiye jai.. afsos ki janen oi baba ma ta amr cokher pani dekhse taw aktu maya hoini amr jonno ki ar korar baba mai to 😅
2026-10-14 17:35:12
1
R🚩 :
আমি কান্না করার ছেলে না ভাই তবুও আমি কান্না করেছি? 🥺❤️🩹
2026-10-14 15:38:39
1
yesmin ❤️❤️ :
দেখ ভাই এই পোষ্টের ১থেকে ৭ পড়ে আমি ডিপ্রেশনে ভুগছি নতুন করে পোষ্ট করিস না 🙏😭😭
2026-10-14 14:41:52
1
⏤͟͟͞͞𝐅ꫝʜɪᴍ〆🖇️ :
porer porbo den vai
2026-10-14 09:55:11
1
MD Arman Molla :
পরের পর্ব দেন
2026-10-14 12:53:29
0
TAIJUL 🫀 :
ভাই আমার জীবনের প্রথম একটা গল্প পরলাম আর ভালো লাগলো পরে টা কি দিয়ে দিছেন ভাই 🫶
2026-10-14 17:53:58
0
অতৃপ্ত আত্মা :
next part
2026-10-14 09:55:19
0
🫠🕊️A.Ariful.A💝🕊️ :
next pert den Bhai
2026-10-14 11:39:53
0
꧁ibrahim꧂ ✖‿✖ :
ভাই পরের পর্ব টা দেন
2026-10-14 13:11:17
0
Who are you, who am I, Razakar :
ভাই নেক্সট পাট দেন🥰🥰🥰
2026-10-14 15:02:40
0
💞💞 H A N J A L A💞💞 :
দ্বিতীয় পর্ব দিয়ে ভাই আমাকে মেনশন করে দিয়েন
2026-10-14 15:25:26
1
– ČĐ〆 Tᴏᴘ ❶▪▪ :
ভাই নেক্সট পাট দেন🥰🥰🥰
2026-10-14 14:22:23
0
जीत सूत्रधार (P) :
আমাদের মা বাবা আমাদের পছন্দের সব কিছুই দেয় শুধু পছন্দের মানুষ টা ছাড়া 😅😅
2026-10-14 18:45:02
1
S A K I B :
সুন্দর একটু গল্প
2026-10-14 13:59:44
0
💥Itz.me (Riyaj)💥 :
ভাই পরের পাটটা চাই
2026-10-14 16:02:02
1
MHM Mehedi :
amar family are karone ami amar 4 year love k haraichi kintu ma, baba k kkhono kosto deyni karo tar amar purha duniya
2026-10-14 18:01:16
1
shanto ray :
next
2026-10-14 12:38:43
0
Syed Asif :
❤️❤️❤️
2026-10-14 16:17:40
0
❖𝑽𝑃, 𝑇𝑢𝒔𝒉𝒂𝐫࿐... 💫❓ :
😥😥😥
2026-10-14 16:52:12
0
To see more videos from user @mahmodul.hasan0768, please go to the Tikwm
homepage.