@rannaghorer.diary: রেসিপি: বাহারি চিকেন সবজি খিচুড়ি উপকরণ * চাল — ২৫০ গ্রাম * ডাল — ১০০ গ্রাম * চিকেন — পরিমাণমতো * ফুলকপি, আলু, পটল, গাজর, পেঁপে, শিম, বরবটি — পরিমাণমতো * পেঁয়াজ কুঁচি — ১ কাপ * আদা-রসুন বাটা — ১ টেবিল-চামচ * কাঁচা মরিচ — পরিমাণমতো * লাল মরিচের গুঁড়া — ১ চা-চামচ * হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া — প্রতিটি ১ চা-চামচ * গরম মসলার গুঁড়া — ½ চা-চামচ * দারুচিনি — ৩ টুকরা * সাদা এলাচ — ২–৩টি * তেজপাতা — ২–৩টি * লবঙ্গ — ২–৩টি * টক দই — ১½ কাপ * চিনি — ১ টেবিল-চামচ * পেঁয়াজ বেরেস্তা — ½ কাপ * ধনিয়াপাতা, লবণ ও তেল — পরিমাণমতো * ফুটন্ত গরম পানি — প্রয়োজনমতো প্রস্তুত প্রণালি পার্ট ১ — সবজি ও চাল-ডাল প্রস্তুত সবজি ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চাল ও ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। পার্ট ২ — চিকেন রান্না চিকেন পরিমাণমতো তেল ও মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে আলাদা করে রাখতে হবে। পার্ট ৩ — সবজি ভাজা একটি প্যানে সয়াবিন তেল গরম করে সবজি ও অল্প লবণ দিয়ে হালকা রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পার্ট ৪ — চাল-ডাল মেরিনেট করা চাল ও ডাল ধুয়ে ভাজা সবজির সঙ্গে মিশিয়ে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লাল মরিচ, হলুদ, ধনিয়া, জিরা ও গরম মসলার গুঁড়া, আস্ত গরম মসলা, টক দই, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। পার্ট ৫ — খিচুড়ি রান্না এবার ফুটন্ত গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। পানি ফুটে উঠলে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। চাল প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হলে আগে থেকে রান্না করা চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পার্ট ৬ — দমে রাখা এবার পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়াপাতা দিয়ে মিশিয়ে ঢেকে অল্প আঁচে ২ মিনিট রান্না করতে হবে। এরপর চাল, ডাল ও সবজি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দমে রাখতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু বাহারি চিকেন সবজি খিচুড়ি।

Rannaghorer Diary
Rannaghorer Diary
Open In TikTok:
Region: BD
Wednesday 14 October 2026 08:35:32 GMT
158022
2782
14
453

Music

Download

Comments

ifshita.roy
Trisha :
support pld
2026-10-14 12:14:24
0
shaila.sharmin584
♥️ Shaila Sharmin♥️💞❤️❤️❤️❤️ :
রান্না টা ভালো লাগছে 🥰🥰🥰
2026-10-14 13:48:03
3
trjannat54
Orora Rahoman :
সেই স্বাদ
2026-10-15 08:10:09
0
afrinsdremyworld
Afrin's Dreamy World :
মাশাল্লাহ অনেক সুন্দর
2026-10-15 08:06:10
0
rahatbabu810
🕊️ঘরওয়ালী🕊️🏡 :
এটা কি দিলো দুধ নাকি দয়
2026-10-15 05:28:02
0
user529069674
Ali Hamza :
সাপোর্ট করবেন
2026-10-14 09:10:26
0
md.zakir.miya1
Md Zakir Miya :
রান্না ভালো লাগছে কিন্তু ভিডিও ডাউনলোড হয় না🥰🥰
2026-10-14 15:17:07
0
ifshita.roy
Trisha :
support plz
2026-10-14 12:14:54
0
cricketerrajib
RtR RA jIB :
💓💓💓
2026-10-14 11:44:07
0
afsaraislam00
Afsara Isalam :
[হৃদয়স্পর্শী][হৃদয়স্পর্শী][হৃদয়স্পর্শী]
2026-10-14 12:11:36
0
ahmed.mossa53
Ahmed mossa :
😛😛😛😛😛😛
2026-10-14 12:01:40
0
sbm6658
sbm :
[Innocent][Innocent][Innocent]
2026-10-14 13:39:29
0
md.rabbi.hasan111
MD Rabbi Hasan :
🥰🥰🥰
2026-10-14 11:05:30
0
lija_moni08
@Lija_moni08 :
😂😂😂
2026-10-15 05:23:55
0
To see more videos from user @rannaghorer.diary, please go to the Tikwm homepage.

Other Videos


About