@onuvoti43: হঠাৎ Realise করলাম, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমি নিজেই। খেয়াল করলাম, মন খারাপ থাকলে আমি নিজেকে ব্যস্ত করে ফেলি কাজে, চিন্তায় বা কল্পনায়! কোনো কিছু ভালো না লাগলে আমি নিজেকে গুটিয়ে নিই, নিঃশব্দে হারিয়ে যাই নিজের ভেতরে। একটা নীরব জগৎ আছে আমার, যেখানে আমি শুধু আমি, না কোনো অভিনয়, না কোনো প্রমাণের চেষ্টা!