ময়মসিংহ গফর গাঁওএর ছেলে আলামিন :
আফসোস, ভাগ্যটা আমার বড্ড নিষ্ঠুর! যারে একটু সুখের আশায় বুকের মধ্যে আগলাইয়া রাখলাম, সেই মান
আফসোস, ভাগ্যটা আমার বড্ড নিষ্ঠুর! যারে একটু সুখের আশায় বুকের মধ্যে আগলাইয়া রাখলাম, সেই মানুষটাই আমার দুঃখের কারণ হইয়া গেল!
যার কাছে একটু শান্তি খুঁজছিলাম, সে-ই আমার চোখে হাজারো রাতের কান্না জমাইয়া দিল। যার হাত ধইরা সারাটা জীবন পার করার স্বপ্ন দেখছিলাম, ভাগ্য সেই হাতটাই আমার হাত থেকে সরাইয়া নিল!
অথচ আমার চাওয়াগুলা খুব বেশি কিছু ছিল না, একটু ভালোবাসা, একটু মায়া, আর দিনশেষে এমন একজন মানুষ— যার কাছে নিজের সমস্ত ক্লান্তি নামাইয়া রাখতে পারমু।
কিন্তু হায় রে কপাল! অন্যের ভাগ্যে সুখের গল্প লেখা হয়, আর আমার ভাগ্যে কেন জানি বারবার বিচ্ছেদের কবিতা লেখা থাকে!
মাঝেমধ্যে মনে হয়, আমি বোধহয় মানুষটার কাছে হারি নাই, আমি হারছি আমার ভাগ্যের কাছে। কারণ, যারে মন থেইকা চাইছি, তারেই নিজের কইরা পাওয়ার অধিকারটুকু নিয়তিও আমারে দিল না!
2026-10-14 17:41:14