sk raju king nambar 1 :
😭😭💘রাজু💔💘😭 হারানোর কষ্টটা যতটা না আমাকে কাঁদায়, তার চেয়ে বেশি কষ্ট হয় যখন ভাবি, একদিন তোমার জীবনে অন্য কেউ আসবে! 🙂💔
তাকে অন্য কেউ স্পর্শ করবে, তার হাত ধরে পাশাপাশি হাঁটবে, রাস্তা পার হওয়ার সময় হাতটা শক্ত করে ধরে রাখবে। কেউ একজন তোমার পাশে বসে তোমার চোখের দিকে তাকিয়ে মায়া নিয়ে কথা বলবে, তোমাকে জড়িয়ে ধরে বলবে, “আমি তোমাকে অনেক ভালোবাসি।” আর তুমি হয়তো তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। অথচ একসময় এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে আমার কত স্বপ্ন ছিল! তোমার হাত ধরে হাঁটব, তোমার বুকে মাথা রেখে সব কষ্ট ভুলে যাব, তোমার মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনে মনে মনে ভাবব, পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। অথচ আজ সেই স্বপ্নগুলো অন্য কারও হয়ে যাওয়ার কথা ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। 😅💔
জানো, আমি এখনো সবকিছু মেনে নিতে পারি না। হাজারবার নিজেকে বোঝাই, যে মানুষটা আমার জীবনে থাকার নয়, তাকে নিয়ে এত ভাবার কী আছে? কিন্তু মন কি আর সব কথা বোঝে! মন তো এখনো তোমাকেই নিজের মানুষ ভাবে। এখনো কোথাও তোমার কথা মনে পড়লে অজান্তেই চোখ দুটো ভিজে যায়। কাউকে কিছু বলি না, হাসিমুখে থাকি, স্বাভাবিক থাকার চেষ্টা করি; কিন্তু ভেতরে ভেতরে যে কতটা ভেঙে পড়ি, সেটা কাউকে বোঝাতে পারি না।
2026-10-22 20:53:56