@mahabubhasan9128: #যখন টাকা ছিল না, মা-বাবা ছিল; এখন টাকা আছে, কিন্তু মা-বাবা নেই! বিমানবন্দরে প্রবাসীর হৃদয়ছোঁয়া কথা। “যখন আমার টাকা-পয়সা ছিল না, তখন আমার বাবা-মা ছিল। এখন আমার টাকা-পয়সা আছে, কিন্তু মা-বাবা নেই।”—দেশে ফিরে বিমানবন্দরে এক প্রবাসী মনের কষ্টে এই কথাগুলো বলেন। একজন মানুষ প্রবাসে যায় অনেক স্বপ্ন নিয়ে। নিজের জন্য যতটা না, তার চেয়েও বেশি চিন্তা থাকে বাবা-মাকে ভালো রাখা, পরিবারের জন্য কিছু করা। কিন্তু বিদেশে থাকা অবস্থায় প্রবাসীদের মনে সবসময় একটা চিন্তা কাজ করে—দেশে থাকা বাবা-মায়ের যদি কিছু হয়ে যায়! এই প্রবাসী জানান, আগে তিনি দেশে ফিরলে বিমানবন্দরে তার মা-বাবা তাকে রিসিভ করতে আসতেন। তখন হয়তো তার হাতে এত টাকা-পয়সা ছিল না, কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য তার আপন মানুষগুলো ছিল। আজ তার টাকা-পয়সা আছে, কিন্তু দেশে ফিরে বিমানবন্দরে অপেক্ষা করে থাকা সেই মা-বাবা আর নেই।টাকা-পয়সা যতই থাকুক, মা-বাবার জায়গাটা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না।দেশে এসে বিমানবন্দরে তিনি যেন সেই শূন্যতাটাই উপলব্ধি করেছেন।উনার মতে,মানুষ যত বড়ই হোক, মা-বাবাকে হারানোর পর সে আবারও সেই ছোট্ট সন্তান হয়ে যায়। আজ যদি আপনার হাতে অনেক টাকা থাকে, কিন্তু মা-বাবা পাশে না থাকেন—তাহলে সেই টাকার কাছে কি আর আগের মতো আনন্দ থাকবে? #DhakaAirport #সৌদিপ্রবাসী #probashinews #probashilife

Mahabub
Mahabub
Open In TikTok:
Region: SA
Thursday 15 October 2026 03:20:33 GMT
726
42
1
2

Music

Download

Comments

ashrafaliabir
Abir :
😭😭😭
2026-10-15 04:13:54
0
To see more videos from user @mahabubhasan9128, please go to the Tikwm homepage.

Other Videos


About