আমি রাগ করলে যদি তুমিও রেগে যাও, তাহলে মানাবে কে? আজ যদি ফাটল ধরে, কাল সেটা বেড়ে যাবে, তখন ভরাট করবে কে!
আমি চুপ, তুমিও চুপ- তাহলে এই নীরবতা ভাঙবে কে!
ছোট ছোট কথা যদি মনে নিয়ে বসে থাকো, তাহলে সম্পর্কটা টিকিয়ে রাখবে কে! না আমি রাজি, না তুমি রাজি, তাহলে ক্ষমা করবে কে!
জীবন তো সব সময়ের জন্য মেলে না... আগামীকাল যদি কেউ না থাকে, তখন আফসোস করবে কে?