꧁𓊈𒆜Ridoy𒆜𓊉꧂ :
"তোমার সাথে কথা হয় না আজ বহুদিন…"তবু মনে হয় প্রতিদিনই কথা হয়, নীরবে, অজান্তে, হৃদয়ের ভেতর।তোমার নামটা এখনো বাতাসে ভাসে,আর আমি প্রতিবারই ভাবি, হয়তো তুমি আমার কাছেই আছো। চুপচাপ বিকেলগুলোয় তোমার ছায়া এসে বসে, আমার নিঃশব্দতাকে আলতো করে ছুঁয়ে যায়। ফোনটা এখনো পাশে রাখি,যেনো হঠাৎ তোমার মেসেজ আসে, “কেমন আছো?”এই আশাটাই এখন বেঁচে থাকার মতো এক অনুভূতি। কখনো মনে হয়, তোমার নীরবতাই আমার শাস্তি, আবার কখনো মনে হয়, এটাই আমার শান্তি। তুমি না থাকলেও তোমার স্মৃতি আছে, তুমি না বললেও তোমার নীরবতা কথা বলে। বিস্মৃতির পথে আমি যতদূরই যাই,তোমার ছায়া ঠিক ততটাই কাছে চলে আসে। জানি, কথা হয় না বহুদিন,তবু প্রতিদিন তোমার নামেই শেষ হয় আমার রাত। কারণ, কিছু মানুষ দূরে গেলেও তাদের উপস্থিতি হারায় না—শুধু দৃশ্যপট বদলায়, হৃদয় নয়।
2026-10-16 08:01:35