@tazrins.property.9: অতিরিক্ত সবর আমার হৃদয়কে যে পরিমাণ জখম করেছে তার পূর্ণ বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। অপেক্ষা মানুষকে শুধু ক্লান্ত করে না ভেতর থেকে ক্ষয় করে দেয়। আমার সেই সবরও ঠিক তেমনই ছিল একটা বীভৎস আগুন যেমন কাঠকে ধীরে ধীরে পুড়িয়ে শেষে নিঃশেষ আঙ্গারে পরিণত করে আমার দীর্ঘ অপেক্ষাও তেমনি আমার হৃদয়ের ভেতরটাকে পুড়িয়েছে দগ্ধ করেছে তবু নিভতে দেয়নি। জানো ছোটবেলা থেকেই শুনে এসেছি ধৈর্যের ফল মিষ্টি হয়। তখন কথাটা কেবল একটা প্রবাদ মনে হতো। আজ বুঝি কথাটা মিথ্যে নয়। আমার ক্ষেত্রেও হয়েছে। হয়তো একটু দেরিতে হয়েছে। এক যুগের দীর্ঘ প্রতীক্ষা পেরিয়ে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তো তোমাকেই পেয়েছি। এত দীর্ঘ পথ এত অপেক্ষা এত অস্থিরতা পেরিয়ে তোমার কাছে এসে দাঁড়াতে পেরেছি এ কি কম প্রাপ্তি পাখি? আমার সমস্ত সবরেরও একটা গন্তব্য ছিল। প্রতিটি অপেক্ষা প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি না-পাওয়া দিনের শেষে তুমি এসে দাঁড়িয়েছ আমার জীবনের পূর্ণতা হয়ে। পেছনে ফিরে তাকালে সেই দিনগুলোর প্রতি আর কেবল অভিমান হয় না তাদের ভেতরেও এখন তোমার কাছে পৌঁছানোর এক দীর্ঘ ইতিহাস দেখতে পাই। একটা কথা আমি কোনোদিন ভুলতে চাই না আমার হৃদয় তোমাকে পাওয়ার আগে কতটা পুড়েছিল। সেই পুরোনো দহন সেই অসহায় অপেক্ষা সেই দীর্ঘ সবরের দিনগুলো আমি আজীবন মনে রাখতে চাই। ভুলে যেতে চাই না কারণ কোনো একদিন যদি আমার হৃদয় তোমার প্রতি অবিচার করতে চায় যদি অভিমান আমার ভালোবাসার চেয়ে বড় হয়ে উঠতে চায় যদি কোনো ক্ষণিক রাগে তোমাকে কষ্ট দেওয়ার দুঃসাহস করে বসে তখন যেন আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে। যেন মনে পড়ে তোমাকে পাওয়ার জন্য আমার হৃদয় কতটা পথ পেরিয়েছে। কতটা অপেক্ষা করেছে। কতটা পুড়েছে। কতবার নিজেকে বুঝিয়েছে সবর করো একদিন সে তোমারই হবে। তোমার প্রতি অন্যায় করার আগে আমার সেই দীর্ঘ অপেক্ষা যেন আমাকে থামিয়ে দেয়। তোমাকে কষ্ট দেওয়ার আগে যেন আমার নিজের হৃদয়ই আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমি তোমাকে পাওয়ার জন্য যে সবর করেছি, তার মর্যাদা যেন আমি নিজেই নষ্ট না করি। তোমার প্রতি অবিচার করার চেয়ে আমার কাছে নিজের হৃদয়ের শাস্তিই শ্রেয় কোনোদিন যদি আমার ভালোবাসা তোমার প্রতি অন্যায়ের দিকে এক পা বাড়ায় তার আগেই আমার মৃত্যু হোক অন্তত আমার হাতে আমার এত বছরের সবরের অপমান যেন না ঘটে। তুমি আমার সেই দীর্ঘ সবরের পূর্ণতা পাখি। আর তোমাকে পাওয়ার পর আমার একটাই প্রার্থনা যে হৃদয় তোমার জন্য এতকাল অপেক্ষা করেছে, সে হৃদয় যেন কোনোদিন তোমারই বিরুদ্ধে না যায়…!🤍✨ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #tonmoy

𝗧𝗼𝗻𝗺𝗼𝘆 𝗕𝗵𝗮𝗶𝘆𝗮'♡︎
𝗧𝗼𝗻𝗺𝗼𝘆 𝗕𝗵𝗮𝗶𝘆𝗮'♡︎
Open In TikTok:
Region: BD
Friday 16 October 2026 04:39:18 GMT
30632
2025
43
121

Music

Download

Comments

maybe_oishiiii
𝐎𝐈𝐒𝐇𝐈 | راشي :
-সবর এর ফল মিস্টি হয় !? তাহলে আমিও আমার ভাইয়ের মতোই এক যুগ ধরে সবর করে যাবো-!)❤️‍🩹🖇️
2026-10-16 04:53:46
8
i.am.ok523
I Am oK🇯🇵 :
অতিরিক্ত "সবর" আমার হৃদয়কে যেই জখম করেছে তার বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই
2026-10-16 12:30:14
1
mehejabinarmin3
🎀ARMIN🎀 :
First
2026-10-16 04:42:08
1
maybeanika16
𝘼𝙣𝙪𝙪:)🐣🤍 :
Sottei ki opekkhar fol vlo hoy? misty hoy? Jodi sottei hoiye thke, taile amio chaii,Tar jonno shoto shoto jug dhre Opekkha korte! thik amr Vaiyada jmn Opekkha krche thik temoni! Inshallah vair moto korei purnota pabo—!?👐🏻🌷❤️‍🩹
2026-10-16 04:58:31
1
unknown.person.613
𐙚⭑𝐒ᥫ᭡𝐦𝐢𝐲𝐚🕊️🧺. Friends :
Hea!😊❤️‍🩹🕊️
2026-10-16 06:12:57
2
maybe_saba.7
𝓣𝓸𝓷𝓶𝓸𝔂'𝓼 𝓼𝓲𝓼𝓽𝓮𝓻💙 :
—"তুমি আমার দীর্ঘ সবরের পূর্ণতা পাখি"—[মাশাল্লাহ]😌🙌
2026-10-16 04:47:18
3
histulip2
🖤✨🌷 :
সবর
2026-10-16 04:43:02
2
nurainn407
𝐍𝐔𝐑 | نورين :
Isshhh This line "তুমি আমার সেই দীর্ঘ সবরের পূর্ণতা পাখি !) 😭🤍✨
2026-10-16 04:47:46
1
tuktuki8610
Tuktuki :
৪বছর অপেক্ষা করেছি কই ফল তো পেলাম না🫠
2026-10-16 16:11:34
0
tonoyna845
MeHerin :
এতো কষ্ট কপালে কেন লিখলে মাওলা 😭
2026-10-16 14:25:09
0
farha.802
◎𝙸𝚜𝚕𝚊𝚖𝚒𝚌 ẘᾰƴ.. 🖤💌 :
তারপরও নিজেকে শান্তনা দেই " আল্লাহ ভরসা" ইনশাআল্লাহ একদিন সব চাওয়া পূরণ হবে 😊🤲
2026-10-16 14:41:12
0
jannatul.mawa8162
𝗧𝗔𝗡𝗝𝗨 | تانجو :
Take payar jonno akto shobor kore nilam..joto dirgho hok na keno ter jonno ahoye nebo..🫠
2026-10-16 07:44:42
0
daisy.of.him
𝗖𝘂𝗛𝗶'𝗬𝗔𝗮 | روي -!! :
তবে এই সবর একসময় সুখের কারণ হবে। হয়েছে, হয়তো পথচলা সহজ ছিল না, প্রতিটা সেকেন্ড ছিল বিষাক্ত তীরের মতো, তবে ঐ যে সুন্দর জিনিসে কাটা থাকবেই, সেই কাটা পেড়িয়ে পৌঁছাতে পারলেই, সেই ফুল তুমি ছুঁয়ে দেখতে পারবে। বাকিটাতো আল্লাহ ভরসা :)❤️‍🩹✨
2026-10-16 14:42:17
0
tonmoysister1
~Safiyaaa~🖇️ :
Sobor 😌
2026-10-16 10:47:41
0
mdabduljalil6550
Nusrat Jahan :
vaiyaaaaaa
2026-10-16 07:22:18
0
__.adrita.__04
𐙚𝗔𝗱𝗿𝗶𝘁𝗮.𝗮𝗱𝗿𝗶.ᐟ✿🖤🪐 :
Sobor er foll judi misti hoy tahole ami amr vaiyar moto sobor korte raji achi,, sobor er foll jkn misti opekkha korte kst koi??😌❤️‍🩹
2026-10-16 12:31:34
0
akthershuva
꧁✧ 𝓢𝓱𝓾𝓿𝓪 🥹✨࿐ :
সবার ভাগ্যে এই সবরের ফল থাকে না দাভাই অন্তত আমার জন্য সবরের ফল না 🫠💔
2026-10-16 07:36:47
0
tajinshimu
★TAJiN :)🤍🕊️ :
সব কিছু বর্ণনা দিয়ে প্রকাশ করা যায় না। কিছু কিছু অনুভূতি থাকে যেগুলো শুধুই অনুভব করা যায়। কিছু কিছু কষ্ট থাকে যেগুলো নিজের মধ্যে অনন্ত কাল বয়ে বেড়াতে হয়। হাজারটা খাতা, ডাইরিতে লিখেও শেষ করা যায় না।😌❤️‍🩹
2026-10-16 04:51:03
0
purnomoyi_mira
মৃত্ত:)🌙 :
দীর্ঘ "সবর"😌🍃
2026-10-16 05:46:35
0
meybetonmoysister
🌷Labiba🌷 :
~তুমি আমার দীর্ঘ সবরের পূর্ণতা পাখিইই—"!🤍✨🪐🕊️(মাশাল্লাহ তবে আমিও আমার ভাইয়ের মতো সবর করে যাই 🖇️❤️‍🩹)
2026-10-16 05:58:29
0
cloddy65
🖤 বেলা বোস 🖤 :
tumr bola protita kotha amr sathe mile jabe jodi amio takey peye jai🥹jano amio ajj 5 ta bochor dhore sabar kore jacchi.nijer sathe onk fight kortechi.amr akhn jibon moron niye tana tani hocche! tao ami hal charini ,sabar kore achi .jodi peye jai akdin amio takey niye eivabe likhbo🥹bahi blv koro onk onk kharap obosthay achi.tobe jar jonno amr ei obostha se amr sathe nai .na ache jugajug na ache kono khuj .tobuo ami takey cahi😓😓
2026-10-16 15:38:49
0
ur___rivzi
𝗔𝗥𝗭𝗜 | أرزي :
9 ta bocor sobor korechi..tar opekkhay thekechi ,koto obohela opoman sojjo korechi , tar por o tar pichu chari nai...se chilo amr one side love..tobe alhamdulillah pore jante pari ami tar one side love chilam but kew karo ta jantam na..alhamdulillah se ekhn amr husband🥹🫠
2026-10-16 10:51:42
1
ewr_mehrima01
ᯓ𝐌𝐞𝐇𝐮♡:)🌻🍃 :
—"দীর্ঘ সবরের পূর্ণতা:)🤍✨
2026-10-16 06:12:36
0
sardaaaaaaa
𝗧𝗮𝗵𝗺𝗶𝗶:)🤍🖇️ :
সবর, সবরের ফল মিষ্টি হয়। তবে এই সবরের পথটা নাহহ🎀❤️‍🩹✨
2026-10-16 06:29:36
0
marii_43504
MARII | ماريي :
This line_ অপেক্ষা মানুষকে শুধু ক্লান্ত করে না ভেতর থেকে ক্ষয় করে দেয়।🙃✨
2026-10-16 04:52:22
0
To see more videos from user @tazrins.property.9, please go to the Tikwm homepage.

Other Videos


About