Javer Ahmed :
* এক সময় তুমি বলেছিলে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না।" সেদিন কথাটা শুনে মনে হয়েছিল, আমিই তোমার পুরো পৃথিবী..!!
* তোমার প্রতিটা স্বপ্নে আমি ছিলাম, প্রতিটা পরিকল্পনায় ছিল আমার নাম। রাত জেগে কথা বলতে বলতে, আমরা ভবিষ্যতের গল্প লিখতাম। তুমি বলেছিলে, কখনো হাত ছাড়বে না। আমি বিশ্বাস করেছিলাম, কারণ ভালোবাসা তখন খুব সত্যি মনে হতো। তারপর একদিন, সবকিছু বদলে গেল। তুমি ধীরে ধীরে দূরে সরে গেলে, আর আমি কারণ খুঁজতে থাকলাম। যে মানুষটা বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না, সে-ই সবচেয়ে সহজে আমাকে ভুলে গেলো।
* প্রথমে ভেবেছিলাম, হয়তো সময়ের অভিমান। কিন্তু সময়ের সাথে বুঝলাম, আমি আর তোমার প্রয়োজন নই। আজ তুমি ঠিকই বেঁচে আছো, হাসছো, ঘুরছো, নতুন গল্প লিখছো। শুধু সেই গল্পে আমার কোনো জায়গা নেই। তবে একটা জিনিস শিখেছি মানুষের কথা বদলাতে সময় লাগে না। যে প্রতিশ্রুতি একদিন জীবন মনে হয়েছিল, আজ সেটা শুধু স্মৃতি। কষ্টটা তোমার চলে যাওয়ায় নয়, কষ্টটা তোমার বদলে যাওয়ায়। কারণ তুমি প্রমাণ করে দিয়েছো, মানুষ বাঁচতে পারবো না বলেও বেঁচে থাকে..!!❤️🩹😓
2026-10-16 10:03:50