তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, অথচ কাউকে বুঝতে দিই না..! 💔🙂
মুখে হাসি রেখে সবার সাথে কথা বলি, যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। অথচ এই হাসির আড়ালেই লুকিয়ে আছে হাজারো না বলা কষ্ট আর নীরব কান্না..! ❤️🩹🙂
মাঝে মাঝে খুব ইচ্ছে করে, কেউ একজন আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো বুঝে ফেলুক। কিছু না জিজ্ঞেস করেই বলুক—“কী হয়েছে তোর? এত কষ্ট বুকে নিয়ে আর কতদিন এভাবে হাসবি?”
কিন্তু আফসোস, সবাই আমার হাসিটাই দেখে, ভেতরে ভেতরে যে আমি কতটা ভেঙে পড়ছি, সেটা বোঝার মতো কেউ নেই..! 😔❤️🩹😅