@shakdbwkns1: আমার কেমন লাগে, খোদাতায়ালা যদি তোমারে একটু বোঝার ক্ষমতা দিত, তবে তুমিও বুঝতে এমন বিরহ বেদনায় নিজেকে কেমন অসহায় লাগে! যদি বুঝতে, পৃথিবীতে একা হয়ে যাওয়ার কি নিদারুণ বেদনা, তবে কিছুতেই তুমি অভিমানে সুনসান নীরবতায় হারিয়ে যেতে দিতে না। আগলে রাখতে বুকে। যদি আমি ছাড়া ভালোবাসার মতো আর কেউ না থাকতো, তবে বুঝতে পৃথিবীতে মানুষ কেন ভালোবাসার কাঙাল। কেন ভালোবাসার জন্য মানুষ জীবন বিলিয়ে দেয়। হাজার জনের ভালোবাসা পাওয়ার পর কি আর এক মানুষের ভালোবাসায় মন ভরে? ভরে না। যদি সত্যি বুঝতে তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া কতটা একা আমি; তবে সবকিছু জলাঞ্জলি দিয়ে, সব স্মৃতি ভুলে গিয়ে, মুছে ফেলতে পারতে ঐ ঠোঁটে চুমুর দাগ? তুমি তো দিব্যি ভুলে গেছো সব। আমি কি করে ভুলে যাই, বলো তো? এই আমি ছাড়া আর কেউ না থাকলে, তুমিও অভিমান ভাঙাতে৷ কাছে টানতে, ভালোবেসে আগলে রাখতে। আমাকে প্রয়োজন নেই বলেই তুমি ব্যবহৃত টিস্যুর মতো ছুড়ে ফেলে দাও। আমাকে ভালোবাসোনি বলেই তুমি দিনের পর দিন, মাসের পর মাস অযত্ন—অবহেলায় আলগোছে নৌকার ফেস্টুনের মতো ফেলে রাখতে পারো৷ ভালোবাসলে কি কেউ এভাবে থাকতে পারে? এভাবে সবকিছু, সব অবদান এত সহজে ভুলে যায়? তুমি ভুলে যাও, তুমি থাকতে পারো। তোমার ভালোবাসা যে তোমার মতোই ক্ষণস্থায়ী
𝓜𝔂 𝓵𝓸𝓿𝓮 𝓵𝓲𝓷𝓮
Region: SA
Friday 16 October 2026 06:43:33 GMT
Music
Download
Comments
Sheikh Sheuli Akhter :
😂😂😂
2026-10-16 12:41:35
1
To see more videos from user @shakdbwkns1, please go to the Tikwm
homepage.