@himu98i6: প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে চিঠি লিখতে বসেছি। অথচ কী আশ্চর্য, তোমাকে নিয়ে লিখতে গেলেই আমার সমস্ত কথা কেমন এলোমেলো হয়ে যায়। অনেক কথা ভেবেছিলাম, কত অভিযোগ জমিয়ে রেখেছিলাম, অথচ কাগজের সামনে বসে মনে হচ্ছে, তোমাকে শুধু একটা কথাই বলি—তুমি আমার ওপর এত রাগ করে থেকো না, প্রিয়। তোমার রাগের চেয়ে তোমার হাসিটা আমার বেশি প্রয়োজন। জানো, তোমার চোখ দুটো আমার ভীষণ প্রিয়। ওই চোখের দিকে তাকালে আমার মনে হয়, পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে, যেখানে মানুষ সারাজীবন হারিয়ে থাকতে পারে। তোমার চোখে আমি কোনো কবিতা দেখি না, দেখি আমার সংসার। দেখি এক বিকেলে কাজ থেকে ফিরে তোমার পাশে বসে চা খাচ্ছি, আর তুমি অনর্থক কোনো কারণে আমার ওপর রাগ করে আছ। তোমার হাসিটা নিয়েও আমার একটা অভিযোগ আছে। তুমি বোধহয় জানো না, তুমি হাসলে আমার তোমার ওপর জমিয়ে রাখা সমস্ত অভিমান কোথায় যেন পালিয়ে যায়। তখন মনে হয়, এই মেয়েটার সঙ্গে আর কোনো দিন ঝগড়া করব না। অথচ পরদিন ঠিকই ঝগড়া করি। কী যে মুশকিল! তোমার চোখে তাকালে সন্ধ্যা নামে, তোমার হাসি জোনাক হয়ে জ্বলে। তোমায় নিয়ে যত অভিমান জমে, একটু হাসলেই সব হারিয়ে চলে। প্রিয়তমা, আমি তোমাকে খুব সাধারণভাবে ভালোবাসতে চাই। এমনভাবে, যেন আমাদের ভালোবাসার গল্পে কোনো রাজপ্রাসাদ না থাকে, কোনো সিনেমার মতো দৃশ্য না থাকে। থাকুক একটা ছোট্ট ঘর, জানালার পাশে দুটো চেয়ার, এক কাপ চা আর তুমি। সন্ধ্যায় আমি বাড়ি ফিরব, তুমি হয়তো রাগ করে বলবে, ‘এত দেরি হলো কেন?’ আমি বলব, ‘তোমার জন্যই তো ফিরলাম।’ তুমি মুখ ঘুরিয়ে থাকবে, অথচ মনে মনে খুশি হবে। আমি জানি, তুমি এমনই। আর শোনো, কোনো দিন যদি আমার ওপর খুব রাগ হয়, আমাকে কিছুক্ষণ বকো। ইচ্ছে হলে কথা বলো না। কিন্তু রাতের বেলা ঘুমানোর আগে একবার আমার দিকে তাকিয়ো। দেখবে, তোমার এই বোকা মানুষটা তখনো তোমার মুখের দিকে তাকিয়ে আছে। কারণ তোমার ওপর রাগ করে ঘুমিয়ে পড়ার চেয়ে তোমার মুখ দেখতে দেখতে ঘুমিয়ে পড়া আমার অনেক বেশি পছন্দ। একটা কথা বলি? তোমাকে হারানোর কথা ভাবলে আমার বুকের ভেতর কেমন শূন্য লাগে। পৃথিবীতে কত মানুষ আছে, কত সুন্দর মুখ আছে, কত মায়াবী চোখ আছে; কিন্তু আমার চোখ তো আর সবাইকে খোঁজে না। আমার চোখ শুধু তোমাকে খোঁজে। ভিড়ের মধ্যে তোমার মুখটা দেখতে ইচ্ছে করে, অচেনা কোনো বিকেলে তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে। তোমার সঙ্গে এমন সব তুচ্ছ কথা বলতে ইচ্ছে করে, যে কথাগুলোর কোনো অর্থ নেই, অথচ সেগুলো ছাড়া আমার দিনটা সম্পূর্ণ হয় না। তুমি পাশে থাকলে অল্পতেই সুখ, তুমি দূরে থাকলে দীর্ঘশ্বাস। তোমার নামেই দিন শুরু হয়, তোমার নামেই রাতের আকাশ। জীবনের শেষ বয়সে তোমার পাশে বসে থাকতে চাই, প্রিয়। তখন হয়তো তোমার চুলে রুপালি রং ধরবে, আমার চোখে চশমা উঠবে, হাঁটতে গেলে দুজনেরই কষ্ট হবে। তুমি হয়তো তখনো বলবে, ‘তুমি আমাকে আগের মতো ভালোবাসো না।’ আমি তোমার হাতটা ধরে বলব, ‘আগের মতো ভালোবাসলে কি আর এতগুলো বছর তোমার সঙ্গে কাটিয়ে দিতে পারতাম? আগে তোমাকে পাওয়ার জন্য ভালোবাসতাম, এখন তোমাকে নিয়েই আমার সমস্ত জীবন।’ জানো, আমার খুব ইচ্ছে করে, আমাদের ভালোবাসাটা এমন হোক, যার কোনো শেষ দৃশ্য নেই। গল্পের বই বন্ধ হয়ে যাবে, সন্ধ্যা পেরিয়ে রাত হবে, পৃথিবীর সব আলো একসময় নিভে যাবে, তবু আমাদের দুজনের মধ্যে ছোট্ট একটা আলো জ্বলে থাকবে। সেই আলোয় তুমি আমার দিকে তাকিয়ে হাসবে, আর আমি মনে মনে বলব—এই তো, আমার সমস্ত পৃথিবী! চিঠি শেষ করছি। অথচ তোমাকে নিয়ে কথা শেষ হচ্ছে না। তুমি ভালো থেকো, আমার ওপর রাগ কোরো, অভিমান কোরো, কিন্তু নিজেকে কখনো আমার কাছ থেকে একেবারে সরিয়ে নিয়ো না। আমি বড় কোনো প্রতিশ্রুতি দিতে জানি না। শুধু জানি, আমার জীবনের যতগুলো সকাল বাকি আছে, প্রতিটি সকালে তোমাকে নতুন করে ভালোবাসতে চাই। ইতি, তোমার সেই বোকা মানুষটা, যে তোমার ওপর রাগ করে, অথচ তোমাকে ছাড়া এক মুহূর্তও ঠিকমতো থাকতে পারে না। লেখক আরফান সাদিক হিমু #bangladesh #caption #stutas #foryou
কবি হিমু📒
Region: SA
Friday 16 October 2026 16:17:55 GMT
Music
Download
Comments
A hossain arju :
তুমি এলে ঝরে মধুর এক ঝিলের বৃষ্টি,
তুমি এলে যেন মন উড়ে যায় দূর দেশে,
তুমি ছাড়া আমার দিনগুলোতে নামে অন্ধকার,
তোমার স্পর্শে মন যেন স্নিগ্ধ স্রোতের খোঁজে।
2026-10-16 18:08:45
1
🥰পিচ্ছি ছেলের দুষ্টু কথা 🥰 :
এক ছিলো মায়াবতী..-💔❤️🩹
★তার ভালোবাসা ছিল অন্যের প্রতি.. 😅
>তাকে নিয়ে ছিল কত আশা..🥺🥺
– সে ছিলো আমার না পাওয়া-😅
–এক মাএ ভালোবাসা -?
2026-10-16 22:19:47
0
🅕🅐🅡🅤🅠 :
🥰🥰🥰
2026-10-16 17:11:16
0
MD ARMAN :
😳😳😳
2026-10-16 21:13:14
0
To see more videos from user @himu98i6, please go to the Tikwm
homepage.