@user880973168: পাখির বাসার মতো মসজিদ ও যদি কেউ বানায় আল্লাহ তায়ালা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। বাবরি মসজিদের একজন আজীবন সদস্য হিসেবে উপস্থিত হয়েছি এবং আজীবন সদস্য হিসেবে এখানে এসেছি। একসময় এখানে যখন প্রথম আমরা এসেছি তখন এটা ছিল একটা বিরানভূমি, নদীর চর, চতুর্দিকে পানি। আজকে এটা একটা সুবিশাল কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। সেটা আজকে একটা ঐতিহাসিক স্থাপনা, যেটার স্বপ্নদ্রষ্টা বর্তমান সময়ের শ্রেষ্ঠ একজন নেতৃত্ব আল্লামা মামুনুল হক সাহেব। ওনার স্বপ্ন এবং ওনার মেহনতে আজকে এই জায়গায় বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। বাবরি মসজিদ শাহাদাতের সেই লং মার্চের ঐতিহাসিক ভূমিকা নিয়ে, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর যোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে বাবরি মসজিদের সেই প্রেমেরই একটা ফসল হলো আজকের এই বাবরি মসজিদ। বাবরি মসজিদের সেই প্রেমেরই একটা ফসল হলো, শামসুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর যোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে আল্লাহ তায়ালা বাংলাদেশের মাটিতে বাবরি মসজিদ শিরোনামে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা সকলকে এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে ঈমান ও মোহাব্বত প্রকাশ করার তৌফিক দান করেন।