মোহাম্মদ রিয়াদ ❤️ :
😭🥀:একদিন হয়তো সত্যিই তুমি আমাকে খুঁজবে। কোনো ব্যস্ত দুপুরে নয়, কোনো আনন্দের মুহূর্তেও নয়-বরং এমন এক নির্জন রাতে, যখন চারপাশে সবাই থাকবে, অথচ তোমার ভেতরটা ভীষণ একা লাগবে। সেদিন হয়তো হঠাৎ আমার কথা মনে পড়বে। মনে পড়বে, কেউ একজন ছিল যে বিনিময়ে কিছু না চেয়েই তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। মনে পড়বে, আমি কখনো তোমার কাছে নিখুঁত হওয়ার চেষ্টা করিনি। শুধু চেষ্টা করেছিলাম, তোমার খারাপ সময়গুলোতে তোমার পাশে থাকতে। তুমি যখন ভেঙে পড়তে, আমি তোমাকে সাহস দিতাম। তুমি যখন কাঁদতে, আমি নিজের কান্না লুকিয়ে তোমাকে হাসানোর চেষ্টা করতাম। অথচ একদিন সেই আমাকেই তুমি এমনভাবে হারিয়ে ফেললে, যেন আমি কোনোদিন তোমার জীবনের অংশই ছিলাম না। হয়তো আজ তুমি সুখে আছো। নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন গল্প নিয়ে জীবন এগিয়ে যাচ্ছে। আর আমি? আমি এখনো কিছু পুরোনো স্মৃতির কাছে হেরে যাই। কোনো পরিচিত গান, কোনো পুরোনো রাস্তা, কিংবা হঠাৎ কোনো গন্ধ-সবকিছুই তোমার কথা মনে করিয়ে দেয়।
2026-10-17 12:09:16