🥀 অবহেলার গল্প :
সত্যি বলতে, এখন আর মানুষ মানুষকে খোঁজে না, মানুষ খোঁজে নিজের স্বার্থ! 💝 যতক্ষণ আপনার কাছ থেকে কিছু পাওয়ার থাকে, ততক্ষণ আপন সেজে পাশে থাকবে, মিষ্টি কথা বলবে, ভালোবাসার অভিনয় করবে। আর যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন এমন ব্যবহার করবে—যেন আপনি কোনোদিন তাদের আপনই ছিলেন না!
সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে, যখন পরের মানুষের কাছ থেকে নয়, নিজের মানুষ ভেবে যাকে বিশ্বাস করেছিলেন, তার কাছ থেকেই পরের মতো ব্যবহার পান। তখন কাউকে কিছু বলতেও ইচ্ছে করে না, আবার নিজের কষ্টগুলো চেপে রাখতেও বুকটা ভারী হয়ে আসে। মুখ খুললে হয়তো দুঃখ আরও বাড়বে, আর চুপ থাকলে সেই কষ্টগুলোই বুকের ভেতর জমে জমে যন্ত্রণা হয়ে থাকবে...! 🥺💔
কিছু কষ্ট আছে, যেগুলো কাউকে বোঝানো যায় না। কারণ সবাই আপনার কথা শুনতে চায়, কিন্তু খুব কম মানুষই আপনার না বলা কষ্টগুলো বুঝতে চায়। আপনি হাসিমুখে থাকলে সবাই ভাবে আপনি ভালো আছেন, অথচ সেই হাসির আড়ালে কতটা অভিমান, কতটা চাপা কান্না লুকিয়ে আছে—সেটা জানার প্রয়োজনও কেউ অনুভব করে না।
তাই এখন আর কাউকে নিজের কষ্ট বোঝাতে ইচ্ছে করে না। যে সত্যিই আপন, সে আপনার নীরবতাতেও কিছুটা কষ্ট অনুভব করবে; আর যে শুধু স্বার্থের জন্য আপন সেজেছে, তাকে হাজারটা কথা বলেও নিজের মনের অবস্থা বোঝানো যাবে না।
দিনশেষে মানুষ শুধু এমন একজনকেই চায়, যার কাছে নিজের কষ্ট প্রকাশ করতে ভয় পেতে হবে না, যার কাছে চোখের পানি লুকাতে হবে না, আর যাকে আপন ভাবার পর পরের মানুষের মতো ব্যবহার পাওয়ার ভয় থাকবে না। কারণ স্বার্থের এই পৃথিবীতে আপন মানুষের অভাব যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় আপন সেজে থাকা পর মানুষের ব্যবহার...! 💝💔❤️🩹
2026-10-17 16:24:14