@tazrins.property.9: আপনার একটা ছবি আমি দিনে ২৪০ বার দেখি হ্যাঁ গুনে বলছি না আন্দাজে বলছি কিন্তু সংখ্যাটা আরও বেশি হলেও আমি অবাক হব না। এখন একটু ভেবে দেখুন তো আপনি যদি আমার সামনে থাকতেন তাহলে আপনাকে আমি দিনে কতবার দেখতাম? আপনার একই ছবির কয়েকশো কপি আমার ফোনে পড়ে আছে। একই পোশাক একই মুখ একই হাসি তবু প্রতিটা ছবিই আমার কাছে আলাদা। আপনার এক ড্রেসের এত ছবি জমে আছে যে আমার ফোনের স্টোরেজ ফুল। একটা ছবি খুলে দেখি। আবার বন্ধ করি। পাঁচ মিনিট পর আবার খুলি। কখনো আপনার চোখের দিকে তাকিয়ে থাকি কখনো হাসিটায় আটকে যাই। তারপর হঠাৎ ছবিটা জুম করি এতটাই কাছে নিয়ে আসি যে পর্দায় আর পুরো মুখটাও থাকে না। তবুও তাকিয়ে থাকি। ছবিতে চুমু খাই। তারপর নিজেই হেসে ফেলি পাগলামি না? হ্যাঁ পাগলামিই। আপনার জন্য আমার পাগলামির কোনো ভদ্র সংস্করণ নেই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কী জানেন? একই ছবিটা আমি আজ যে চোখে দেখছি কালও ঠিক সেই চোখে দেখি না। আজ আপনার হাসিটা সুন্দর লাগে কাল আপনার চোখ। পরশু আপনার মুখের সেই অদ্ভুত মায়াটা। অথচ ছবিটা একই। বদলাচ্ছে শুধু আমার চোখ কারণ আপনাকে দেখার মতো চোখ কখনো একই থাকে না। আপনি কাছে থাকলে কী করতাম জানেন? সম্ভবত কোনো কাজই ঠিকমতো করতে পারতাম না। একটু পরপর আপনাকে দেখতাম। আপনি অন্যদিকে তাকালে চুপিচুপি দেখতাম। আপনি টের পেলে চোখ সরিয়ে নিতাম আবার কয়েক সেকেন্ড পর ফিরে তাকাতাম। এই জন্যই বোধহয় আপনার ছবি আমার ফোনে এতগুলো। দূরত্বটা অন্তত ছবিগুলো দিয়ে একটু ঠকানো যায়। আপনার ছবি আমার গ্যালারি ভরেছে এটা সত্যি। কিন্তু আপনি যে আমার হৃদয়টা কতখানি ভরিয়ে রেখেছেন তার কোনো সংখ্যা নেই। আপনিই তো সেই নারী যার একটা ছবি আমাকে ছবি দেখতে বসায় না প্রেমে বসিয়ে রাখে। আর সেই লন্ডভন্ড হয়ে যাওয়া হৃদয়ের নামই তো আমি দিয়েছি আমার প্রিয়তমা"!❤️🩹 #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #tonmoy
মেয়েটা আস্ত এক মুগ্ধতার ভাণ্ডার। তাই তো এমন করে এমন ভাবে এতো সব রুপে তাকে সারাক্ষনি দেখে চলেছে তার পুরুষ। একদিকে মায়াময় নারী অন্যদিকে প্রচন্ড ভালোবাসাতে থাকা তার ব্যাক্তিগত পুরুষ🎀🪔🕊️
2026-10-17 15:57:25
7
-ʰⁱˢ𝐏𝐨𝐫𝐢𝐧𝐢𝐭𝐚♡ᵐⁱᵐᵘ🩵🕊️ :
কি নিখুঁত ভাবে উপস্থাপন করে সাজিয়ে লিখে তাঁর অনুভূতি গুলো ইশ🤍
2026-10-18 14:18:57
0
❀⃟🎀__ᴛɪᴛʜɪᵒᵗ⁷__❀⃟🎀 :
oreeeeee Ami first aaaaaaaaa 😭
2026-10-17 15:49:35
1
𝓣𝓸𝓷𝓶𝓸𝔂'𝓼 𝓼𝓲𝓼𝓽𝓮𝓻💙 :
"আপনার একই ছবি আমি ২৪ ঘন্টায় ২৪০ বার দেখি"-🫠🤍✨
2026-10-17 15:55:13
4
𝗥𝗮𝗮𝗵𝗶𝗶:)🤍🖇️ :
মাশাল্লাহহহ🫶❤️🩹
2026-10-17 19:54:41
1
𝑰𝒃𝒓𝒂𝒕 | عِبرت 𐙚 :
মাশাআল্লাহ 💙💫
2026-10-17 16:06:33
0
Fîtñêß Böy Rößë :
Pirit ar somoi aisob ajaira kothai chole
2026-10-18 01:53:58
0
RAKIB :
ভালোবাসা দূর থেকে সুন্দর হয়😒কাছ থেকে নয়
2026-10-18 02:55:54
0
Nusrat Jahan :
তোমার একই ছবি আমি দিনে ২৪ঘন্টায় প্রায় ২৪০ বার দেখি ভেবে দেখে তো পাখি তুমি আমার থাকলে আমি তোমাকে কতবার দেখতাম!❤️❤️
2026-10-18 03:25:02
0
𝙍𝙚𝙝𝙣𝙪𝙢𝙖 :) 🕊️✨ :
etaaa ki sundor chiloo reee ....😭🖇️🙌🏻
2026-10-18 03:23:47
0
~𝐅𝐚𝐢𝐣𝐚♡ 𝐀𝐩𝐮𝐮~¡🦢 :
mashaallah mashaallah
2026-10-18 00:19:38
0
🖤⃝ আইডির মালিক মৃত ⚰️࿐ :
এই পুরুষের চোখ শুধু তার রশ্নির চেহারায় আটকায় কী মায়াবী তুমি ভেবে দেখেছ মেয়ে.?? 🫠🫶