@tamim1234567890ta: 😥.....💔....🥲আমি তোমাকে কখনো দোষ দিই না, দোষ দিই শুধু নিজের ভাগ্যটাকেই। কারণ জানি, কপালে যা বেশি থাকে-তা পাওয়ার সুযোগ খুব কম। সম্পর্ক হোক, সুখ হোক কিংবা শান্তি-সবকিছুই যেন আমার কাছে ভীষণ ভঙ্গুর। যেটাকে যত্ন করে সুখ ভেবে আগলে রাখি, সেটাই একসময় সবচেয়ে বড় মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তোমাকে দোষ দিয়ে কীই বা পাবো, যখন আমার ভাগ্যটাই আমার বিরুদ্ধে। আমি শুধু চাই-তুমি সুখী হও, খুব সুখী পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় যদি কারো নাম থাকে, সেটা যেন তোমারই হয়। যাকে ভালোবাসি তাকে সুখে দেখতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি-এর চেয়ে বেশি কিছু আমার জীবনে আর চাওয়ার নেই।