@user528171985: #আমার কাছে চাবি আছে..তুমি আমার কাছে এসে পড়ো আমার ভয় লাগতেছে 😭 ছোট্ট শিশু অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে পাশের বাড়ির এক আন্টিকে এভাবে অনুরোধ করছিল.. তার মা তার হাতে মোবাইল দিয়ে কোথায় যেন চলে গেছে..বাড়িতে সে একা..ঘরে কারেণ্ট নেই..অন্ধকারে একাকী ছোট্ট শিশু জোরে চিৎকার করে কাঁদছিল..আর পাশের বাসার আঙ্কেল আন্টিকে ডাকছিল 💔 পাশের বাসার আঙ্কেল আন্টি অনেকক্ষণ তাকে কথা বলে নির্ভয় আর সঙ্গ দিচ্ছিল..বাচ্চাটাকে তারা ইচ্ছা থাকা সত্বেও নিজের কাছে আনতে পারছিল না..কারণঃ দরজায় তালা লাগানো ছিল.. আর বাচ্চাটা তখন কেঁদে কেঁদে বলছিল..আমার কাছে চাবি আছে..কিন্তু আদৌও চাবিটা দরজার কি না তা তো প্রতিবেশী জানে না..ছোট্ট শিশু সে হয়ত একটা চাবি পেয়ে ভাবছে..এটা দরজার চাবি.. বাচ্চাটা কাঁদছিল আর বলছিল-আমার কাছে আইসে পড়..আমি ভয় পাচ্ছি..আমার হাতটা ধর 💔 দীর্ঘক্ষণ পর বাচ্চাটার মা এসে প্রতিবেশীর কথার উত্তর না দিয়ে বকাবকি করে বাচ্চাটাকে ঘরে নিয়ে গেল.. পরে জানা গেল..ঐ মা না কি বাচ্চার হাতে মোবাইল দিয়ে বেড়াতে গিয়েছিল.. এইসব মায়েরা কিভাবে পারে? একটা মোবাইল হাতে ধরিয়ে দিলেই কি বাচ্চা শান্ত থাকে? এইটুকু একটা বাচ্চাকে অন্ধকারের মধ্যে এভাবে একা রেখে যেতে কলিজা কাঁপে না? আমার মেয়ের বয়স ২ বছর হয়ে যাচ্ছে তবুও ওকে এক ঘরে রেখে আমি ওয়াশরুম যাওয়ার ও সাহস পাই না..আর মানুষ এইটুকু শিশুকে এভাবে ফেলে মা কিভাবে বাহিরে থাকে এতক্ষণ 💔 আল্লাহ সব বাচ্চাকে হেফাজতে রাখুন..আর এইসব মা-কে মাতৃত্বের উত্তম গুণাবলি দান করুন 🙂