তুমি -মিলাই নিও একদিন তোমারও পরান পুড়বে এটা ভেবে যে মানুষটা তো আর আগের মতো মন খুলে কথা বলে না। 😊🫰
2026-10-20 17:49:53
1
🎀✨Nahid✨🎀 :
বাস্তবতা এমন একটা বিদ্যালয়..
যেখানে মানুষ শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো অর্জন করে। এখানে বইয়ের পাতায় নয়- মানুষ শিখে নিজের ভুলগুলো থেকে, প্রিয় মানুষের দেওয়া আঘাত থেকে, মানুষকে বিশ্বাস করে ঠকে গিয়ে, আর নীরবে সহ্য করা অসংখ্য কষ্ট থেকে...
এই বিদ্যালয়ে কোনো পরিক্ষা আগে থেকে জানানো হয় না, কোনো ছুটির ঘন্টাও বাজে না-জীবনই প্রতিদিন নতুন প্রশ্নপত্র হাতে তুলে দেয়। আর সবচেয়ে কঠিন বিষয় হলো-এখানে ভুলের মাশুল দিতে হয়, কিন্তু সেই ভুল থেকেই মানুষ একদিন সবচেয়ে পরিণত হয়ে ওঠে...
বাস্তবতা মানুষকে বদলায় না- বরং মানুষকে চিনতে শেখায়। কে আপন,কে পর, কাকে বিশ্বাস করতে হয়-আর কোথায় নিজেকে সামলে নিতে হয়..!?