@.__sheikhfarhan1: এইডা কোন জীবন কও, যে জীবনে ভালবাসা কেবল বুকের ভেতর হাউমাউ কইরা কাইদা যায় তোমারে এমন কইরা পাবো, সেইখানে হারানোই হজ্ঞল খানিক জীবন চাইয়া থাহে হজ্ঞল খানিক জীবন প্যাচ লাইগা যায় দুঃখের লগে, তুমি আমার হইয়াও আমার না। কইতে পারো,ক্যান এমন অয় যেইখানে তোমারে কোনদিনও পামু না, সেইখানে বেহায়া মন পইড়া থাহে৷ যেন তুমি ছাড়া কোন নারী নাই তুমি ছাড়া কোন বুক নাই, চোক্ষু নাই, ঠোঁট নাই,শরীরের কোন প্রেম নাই। তোমার বুক, চোক্ষু,ঠোঁট কিংবা সমস্ত শরীর যেই বুকে মাথা রাখলে সবখানি দুঃখ ভুইল্যা থাহন যায় তোমার চোখ ছাড়া আর কোন চক্ষু নাই, সেখানে শান্তির বাতাস বইয়া যায় একটু খানি তাকালেই তোমার ঠোঁট, ছাড়া কোন কোন ঠোঁট নাই, যেখানে চুমু খাইলে সমস্ত শরীর সুখের ঠিকানায় পাইয়া যায়। এইডা কোন জীবন কও, যে জীবনে তোমার নাম ছাড়া সব শব্দ অন্ধ হইয়া পড়ে থাহে তোমারে হারাইয়া ফেলা মানে,বুকের ভেতর এক থোকা তিতা বরই ঝুলাইয়া রাখন, যেইখানে কামড় দিলেই জিহ্বা ভুইল্যা যায় সুখের স্বাদ। মনটা তোমারে চাইতে চাইতে হইয়া গেলো কুয়াশার ভিতর হারানো পথের ল্যাহান যতই হাঁটি, তুমি ছাড়া রাস্তার শেষ মিলে না তোমার চোক্ষু ছাড়া দুনিয়ার সব চক্ষু যেন শুকনো কূপ, যেইখানে উঁকি দিলে তৃষ্ণা বাড়ে, মেটে না তোমার হাসি ছাড়া সব আনন্দ যেন ফ্যাকাসে ধানক্ষেত, যেইখানে বৃষ্টির দেখন, কেবলই ফাটল ধইরা যায়। তোমার ঠোঁট ছাড়া সব চুমুই মরুভূমির বাতাস, শুকাইয়া ফেলে রক্তের ভেতরকার শেষ বিন্দু প্রেমও। তুমি যে আমার হইয়াও আমার না, তাই জীবনটারে আমি ডাকি,অর্ধেক নদী, যেইখানে পানি আছে তয় কেবলই স্বপ্নে। লেখায়___শেখ ফারহান🖋🖋
Mr Farhan vai } __ক্যাপশন💔💫
Region: BD
Monday 19 October 2026 18:07:47 GMT
Music
Download
Comments
Md ShakiL hosain :
ক্যাপশন টা অসম্ভব সুন্দর লিখছেন ভাই
2026-10-20 06:51:05
1
MD,RUBeL :
🥰🥰🥰
2026-10-20 08:58:15
0
To see more videos from user @.__sheikhfarhan1, please go to the Tikwm
homepage.