🥀 অবহেলার গল্প :
কিছু আঘাত আছে, যেগুলো কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মানুষ হয়তো মুখের হাসিটা দেখে ভাবে সবকিছু ঠিক আছে, কিন্তু সেই হাসির আড়ালে কতটা কান্না জমে আছে, তা কেউ জানে না। রাতের পর রাত চোখের পানি ফেলেছি, কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, তবুও কাউকে বুঝতে দিইনি ভেতরটা কতটা ভেঙে পড়েছে।
সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে, যখন নিজের সবচেয়ে আপন মানুষটার কাছ থেকেই এমন আঘাত পেতে হয়, যার কাছে একটু শান্তি, একটু ভালোবাসা আর একটু বোঝাপড়া আশা করেছিলাম। কত কথা বুকের ভেতর জমে আছে, কত অভিমান চেপে রেখেছি, তার হিসাব কাউকে দিতে পারব না।
হয়তো একদিন এই কান্নাগুলোও থেমে যাবে, মুখে আবার স্বাভাবিক হাসি ফিরে আসবে। কিন্তু যে আঘাতগুলো মনের গভীরে দাগ কেটে গেছে, সেগুলো কি এত সহজে মুছে যাবে? কাঁদতে কাঁদতে ফুলে যাওয়া চোখ দুটোই শুধু জানে, আমি কতটা কষ্ট পেয়েছিলাম...!! 😅💔✨
2026-11-02 07:05:35