ʀɪꜰᴀᴛ ᴀʜᴍᴇᴅ'ᴢ🪐🌥️ :
বেকারত্ব যে কতটা কষ্টের, তা শুধু একজন বেকার ছেলেই বুঝতে পারে।🙂💔 বাইরে থেকে সবাই ভাবে, ছেলেটা কিছুই করে না, সারাদিন বসে বসে সময় নষ্ট করে। কিন্তু কেউ বোঝে না, তার বুকের ভেতর কতটা দুশ্চিন্তা, কতটা হতাশা আর কত শত অপূর্ণ স্বপ্ন জমে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন করে কিছু করার স্বপ্ন দেখে, একটা চাকরির আশায় কত জায়গায় ছুটে যায়, কত মানুষের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করে। তবুও যখন দিন শেষে খালি হাতে বাড়ি ফিরতে হয়, তখন নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হয়। পরিবারের মুখে হাসি ফোটাতে ইচ্ছে করে, বাবা-মায়ের কষ্টগুলো দূর করতে ইচ্ছে করে, নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে মন চায়, কিন্তু পকেটে টাকা না থাকলে সব ইচ্ছাই যেন মাঝপথে থেমে যায়। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন কাছের মানুষগুলোও অবহেলা করতে শুরু করে, আর সমাজের মানুষ যোগ্যতার চেয়ে উপার্জন দিয়ে একজন মানুষকে বিচার করে। অথচ কেউ জানে না, এই বেকার ছেলেটাও প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে, হাজারো দুশ্চিন্তা বুকে নিয়ে হাসিমুখে বেঁচে থাকার অভিনয় করে। 💔🥀 বেকারত্ব মানেই অলসতা নয়, কখনো কখনো বেকারত্ব হলো হাজারো চেষ্টা করেও একটা সুযোগ না পাওয়ার নাম। তবুও আশা ছাড়িনি, কারণ বিশ্বাস করি, একদিন হয়তো এই খারাপ সময়টাও শেষ হবে, আমারও একটা পরিচয় হবে, পরিবারের মুখে হাসি ফুটবে। সেদিন হয়তো সবাই আমার সফলতা দেখবে, কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে থাকা কষ্টের দিনগুলোর সাক্ষী থাকবে শুধু আমি আর আমার নীরব চোখের জল। 🖤🌧️
2026-10-20 08:49:47