এতোটা ইগনোর করো কীভাবে আমাকে? 😭
তোমার একটুও কি মায়া হয় না আমার জন্য? 💔
আমি তো কখনো তোমার কাছে খুব বেশি কিছু চাইনি। শুধু চেয়েছি একটু সময়, একটু যত্ন, আর তোমার কাছে আমারও যেন একটু গুরুত্ব থাকে। অথচ দিনশেষে তোমার অবহেলাগুলোই আমার প্রাপ্তি হয়ে দাঁড়ায়।
তুমি হয়তো বুঝতেও পারো না, তোমার একটা ছোট্ট ইগনোর কতটা কষ্ট দেয়। আমি অনেক কিছু বলি না, অভিমান করে চুপ হয়ে যাই—কিন্তু সেই নীরবতার আড়ালে যে কত নিস্তব্ধ কান্না, কত না-বলা অভিমান জমে থাকে, সেটা কি কখনো বুঝতে পারো? 🥹💔
কখনো কখনো খুব ইচ্ছে করে তোমাকে বলি—আমারও কষ্ট হয়, আমারও অভিমান হয়। কিন্তু প্রতিবার নিজের কষ্টের কথা বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাই। তাই এখন আর কিছু বলি না, শুধু নীরবে সহ্য করি।
তুমি হয়তো আমার এই নীরবতাকে কিছুই মনে করো না, অথচ এই নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে আমার কত কান্না, কত না-বলা কথা। 🖤
শুধু একবার যদি তুমি আমার চুপ হয়ে যাওয়ার কারণটা বুঝতে… তাহলে হয়তো জানতে, তোমার একটু অবহেলাও আমার ভেতরটা কতটা ভেঙে দেয়।
তবুও তোমার কাছে আমার কোনো অভিযোগ নেই—শুধু একটা প্রশ্ন থেকে যায়, এতোটা আপন করে নিয়েও কীভাবে এতটা অচেনা হয়ে থাকো? 😭💔
2026-10-21 02:37:34
3
To see more videos from user @rohoshomoye6, please go to the Tikwm
homepage.