মানুষের সৌন্দর্য চোখে ধরা পড়ে, কিন্তু কিছু মানুষের সৌন্দর্য চোখ পেরিয়ে মনের ভেতরেও পৌঁছে যায়। আপনি আমার কাছে তেমনই একজন মায়াবী মানুষ। আপনার প্রশংসা করাটা হয়তো খুব সাধারণ একটি বিষয়, কিন্তু আপনাকে সুন্দর বলার পরও মনে হয়, কথাটা যেন অসম্পূর্ণ থেকে গেল। কারণ আপনার সৌন্দর্যের যে দিকটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, সেটাকে প্রকাশ করার মতো যথেষ্ট সুন্দর কোনো ভাষা আজও খুঁজে পাইনি। ❤️🩹