@anas.amini22: মুয়াত্ত্বা ইমাম মালেকের প্রথম দরস ও সনদ পাঠদান। ইলমে নববীর সুবাসে মুখরিত হলো দরসের মজলিস। 🍃 ইলমে হাদীসের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী কিতাবগুলোর অন্যতম 'মুয়াত্ত্বা ইমাম মালেক'-এর প্রথম দরস ও সনদ পাঠদান করলেন বিশিষ্ট মুহাদ্দিস, আল্লামা ড. নূরুল আবছার আল-আজহারী সাহেব হাফি.। এ যেন শুধু একটি কিতাবের দরস নয়; বরং যুগ পরম্পরায় চলে আসা ইলমে নববীর মহান ধারার সঙ্গে যুক্ত হওয়ার এক বরকতময় অধ্যায়। মহান মুহাদ্দিসগণের রেখে যাওয়া এই অমূল্য আমানত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন, ওস্তাদে মুহতারামের ইলম ও আমলে বরকত দান করুন এবং সকল তালিবে ইলমকে হাদীসে রাসূল ﷺ-এর প্রকৃত খাদেম হিসেবে কবুল করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲 #HathazariMadrasa #MuattalmamMalik #IlmeHadith #QawmiMadrasa #IslamicVideo