,,রাধা হীন কৃষ্ণ,,, :
শেষ বারের মতো একদিন দেখা দিও।প্রাণ ভরে দেখে নিবো তোমায়। তারপর চাইলে চিরদিনের মতো হারিয়ে যেও… আমি আর তাড়া দেবো না, চাপ দেবো না, কোনো প্রশ্নও করবো না। শুধু একবার চোখের দিকে তাকাতে দিও। সেখানে এখনও কি আমার জন্য এক ফোঁটা আলো বেঁচে আছে— নাকি সবকিছুই মুছে গেছে? আমি জানি, সময় বদলেছে তুমিও বদলে গেছে হয়তো আমি ছাড়া তোমার দুনিয়া এখন আরও রঙিন, আরও শান্ত। কিন্তু আমার ভেতরের শহরটা এখনও আগের মতোই ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে.............!!🖤🥀
যেখানে তুমি ছাড়া কিছু নেই। সবকিছু ভাঙা, তবু অদ্ভুতভাবে সবকিছু তোমাকেই মনে করায়। দেখা করতে চাও না— তা আমি বুঝি ভালোবাসা তো চাওয়া-পাওয়ার হিসাব না। তবু একটা শেষ দেখা একবার শুধু সামনে দাঁড়াও আমি প্রতিশ্রুতি দিচ্ছি— এক ফোঁটা কান্নাও দেখাবো না, তোমাকে ধরেও রাখবো না, ফিরে আসার কথা বলবো না। শুধু তোমায় দেখে নিজেকে বুঝিয়ে দেবো— হ্যাঁ, এটাই সত্যি তুমি আর আমার নও। তারপর? তারপর আমি নিজেই হারিয়ে যাবো। চুপচাপ, শব্দহীন, অভিযোগহী যেভাবে তোমার স্মৃতিতে আমি হারিয়ে গেছি..............!!🖤🥀
2026-10-22 08:37:49