شاه محمد تنزيل :
একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, “ভালোবাসার অনুভূতি কেমন?” ❤️🩹
আমি বলেছিলাম, “যে ভালোবাসা কখনো পাইনি, সেই ভালোবাসার অনুভূতি কীভাবে বর্ণনা করব?”
সে বলেছিল, “একটু হলেও বলেন।”
আমি বলেছিলাম, “ধরো, তোমার পকেটে দশটা টাকা আছে, কিন্তু তুমি আমাকে দেখাওনি। এখন আমি কীভাবে বলব টাকাগুলো নতুন নাকি পুরোনো?
ঠিক তেমনি, যে মানুষটা কখনো কারও ভালোবাসা পায়নি, কেউ যাকে যত্ন করে আগলে রাখেনি, একটু মায়া দিয়ে বুকে জড়িয়ে ধরেনি, সে কীভাবে ভালোবাসার অনুভূতি বর্ণনা করবে? আমি তো শুধু ভালোবাসা না পাওয়ার কষ্টটাই চিনি, ভালোবাসা পাওয়ার অনুভূতি যে কেমন, তা তো কখনো জানতেই পারিনি। 💔🥀
2026-10-22 16:12:02