@theesportstimes: ৫ বছর পর ফ্রি ফায়ার আনব্যানের সম্ভাবনা, আগামী ২ সপ্তাহের মধ্যে আসতে পারে সুখবর! দীর্ঘ ৫ বছর পর বাংলাদেশে ফ্রি ফায়ার নিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই সপ্তাহের মধ্যেই গেমটি আনব্যান হওয়ার বিষয়ে সুখবর পাওয়া যেতে পারে। একই সঙ্গে খুলে দেওয়া হতে পারে ফ্রি ফায়ারের সব গেটওয়ে। ফ্রি ফায়ার কমিউনিটির জন্য এই খবরটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে গেমটির স্বাভাবিক কার্যক্রম ও বিভিন্ন গেটওয়ে নিয়ে অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের অসংখ্য খেলোয়াড়। সম্ভাব্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি দেশের ফ্রি ফায়ার ইস্পোর্টস অঙ্গনেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।