@tanjila.tahreem.n: কখনো যদি কোনো কারণে বাইরে যেতাম, মা আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত আসত। দাঁড়িয়ে থাকত, যতক্ষণ না আমি তার চোখের আড়াল হতাম। শেষবার যখন মাকে বিদায় দিয়ে আসি, তখন মা কাঁদছিল আর বলছিল, “বাড়িতে এসে তুই কি আমারে দেখতে পারবি? কবে আসবি?” আজ মায়ের কথাটাই সত্যি হলো। বাড়িতে গিয়ে আর কাউকে মা বলে ডাকতে পারব না। মা তো আর নেই! শেষবারের মতো মাকে একটিবার দেখতেও পারলাম না। মাকে বিদায় দিয়ে আসার দিনই ছিল মায়ের সঙ্গে শেষবারের মতো মন খুলে কথা বলা। তারপর থেকে প্রায় দুই বছর মায়ের সঙ্গে তেমন করে কথা হয়নি, মন খুলে কথা বলতে পারিনি। আর পাঁচ মাস হলো মা পৃথিবীতেই নেই। দুই বছর আগে মাকে ছেড়ে চলে এসেছিলাম, আর পাঁচ মাস হলো মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কত দিন মাকে সরাসরি দেখি না! মা মারা যাওয়ার আগেও মনে মনে ভাবতাম, বাড়িতে গিয়ে মায়ের হাতের ভাত খাব, মাকে সরাসরি দেখব। কিন্তু এখন বাড়িতে গিয়ে কার হাতে ভাত খাব? এত বড় হয়েছি, অথচ যেদিন শেষবারের মতো বাড়ি ছেড়ে চলে আসি, সেদিনও মা আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। এত বড় একটা মেয়ে হয়েও মা নিজের হাতে ভাত খাইয়ে না দিলে খেতাম না😅 আজ যখন মনে পড়ে, বাড়িতে গিয়ে আর মাকে মা বলে ডাকতে পারব না, মায়ের হাতের ভাত খেতে পারব না, কোনোদিন মাকে আর সরাসরি দেখতে পারব না—তখন কেমন লাগে, সেটা শুধু আমিই জানি। মাকে একটিবার শেষ দেখা দেখতে পারলাম না! আমার মতো কপাল যেন পৃথিবীর আর কারও না হয়, যে নিজের মায়ের শেষ সময়ে মাকে সরাসরি দেখতে পায় না। হয়তো মায়ের কাছে নিজের সব কষ্ট খুলে বলতে পারতাম না, নিজের কষ্টগুলো প্রকাশ করতাম না। কিন্তু তবুও মায়ের সঙ্গে কথা বললে, মায়ের মুখের দিকে তাকালেই অনেক না বলা কষ্ট যেন বলা হয়ে যেত। কিন্তু এখন কোথায় যাব? কষ্ট হলে এখন আর কোথাও যাওয়ার নেই, কাউকে বলার নেই। একা একা নিজের মনের সব কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে রাখি। কী করব? আমার যে আর মা নেই! 💔😭
Tanjila Tahreem Nishi🧕🌷
Region: MY
Friday 23 October 2026 06:00:19 GMT
Music
Download
Comments
ffffff :
muar
my favorite place
2026-10-23 12:32:56
1
Mahira🍁 :
2026-10-23 08:22:56
2
"শাখা🦋 :
এখানে থাকি আমি
2026-10-23 12:06:33
1
TANJIR RAHMAN🇲🇾🇧🇩🎀 🇨🇳 :
❤️
2026-10-23 11:53:13
1
user8033634510416 :
আহ, আপনার লেখাটা পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না আপু😭
আপুগো কষ্ট পেও না তোমার মা আল্লাহর কাছে ভালো আছে।
2026-10-23 13:36:37
1
Rain Lover :
পৃথিবীর সকল বাবা মাকে যেন আল্লাহ ভালো রাখেন
2026-10-23 07:20:31
1
ꌚʜᴀʀɪғ ᴀʜᴍᴇᴅ✿࿐ :
আপু এই জায়গা টা কি মুয়া না জানাবেন
2026-10-23 15:07:12
0
ꌚʜᴀʀɪғ ᴀʜᴍᴇᴅ✿࿐ :
এটা তো মুয়া
2026-10-23 15:06:51
1
Md Rofiqul Islam🇧🇩🇲🇾 :
muar
2026-10-23 06:07:22
1
Samir Miah🥰 :
🥰🥰🥰
2026-10-23 13:54:59
1
〖ᴷⁱⁿᴳ😎𝘼𝙗𝙪 🇧🇩🇪🇺𝙅𝙖𝙛or :
❤️❤️❤️
2026-10-23 12:33:12
1
মালয়েশিয়া প্রবাসী :
🥰
2026-10-23 11:34:18
1
Md shahin :
🥰
2026-10-23 13:21:10
1
rana :
😢😢😢
2026-10-23 09:23:51
1
—𝙈𝑢𝒔ꫝ𝒃𝒃𝑖𝒓🍷 :
❤️❤️❤️
2026-10-23 12:25:08
1
md_emon_Khan 8 :
🥲
2026-10-23 06:09:22
1
To see more videos from user @tanjila.tahreem.n, please go to the Tikwm
homepage.