@md.tipu.khan31: তোমাকে অন্যের পাশে দেখা, সহজ ছিলো না..! ‎ ‎তবুও তাকিয়ে থাকতে হয়েছে-ভাঙ্গা বুক নিয়ে, চোখে জল আটকে রেখে, হয়তো তুমি জানোনি, তোমার হাসির আড়ালে আমার কষ্টগুলো কীভাবে হাহাকার করতো, তোমার হাত ছিল কারো হাতে, আর আমার হাত, নিজের বুকের উপর চেপে ধরা-চিৎকার যেন বেরিয়ে না আসে, তোমার আমার ভালোবাসা ছিল একপাক্ষিক, তবুও তা ছিলো নিঃস্বার্থ। ‎ ‎তোমার সুখের জন্য নিজের দুঃখকে চুপচাপ গ্রহণ করেছি হাজারবার, আজও মনে পড়ে সেই দৃশ্য-তুমি অন্য কারো পাশে দাঁড়িয়ে, আর আমি দাঁড়িয়ে ছিলাম অদৃশ্য হয়ে, নিজের ভালোবাসা গোপনে গিলে ফেলে, তোমাকে অন্যের পাশে দেখা, সত্যিই সহজ ছিলো না, তবুও দেখতে হয়েছে, কারণ ভালোবাসলে, কষ্ট সহ্য করতেই হয়..!💔😅

ব্যর্থ প্রেমিক ツ
ব্যর্থ প্রেমিক ツ
Open In TikTok:
Region: AE
Friday 23 October 2026 07:14:38 GMT
50811
3958
99
461

Music

Download

Comments

user8661068703939
কি ভয়ংকর একটা লাইন 😭🎴✍️ :
_ এই ভালোবাসাই কাউকে ধ্বংস করে দেয়, আবার কাউকে নতুন করে বাঁচতে শেখায়। ভালোবাসার এই অদ্ভুত খেলাটা কখনো একটি জীবনকে নিঃশেষ করে দেয়, আবার কখনো ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তোলে। প্রতিটা চোখের পানি বলে দেয় তার প্রতি মায়া কতটা হতে পারে..! প্রতিটা রাত এমনভাবে কেটে যায়, যেন মাঝরাতে তোমার কথা ভেবে বুকের ভেতর দম বন্ধ হয়ে আসে। তোমাকে নিয়ে কল্পনার একটা জগৎ সাজাই, যদিও জানি বাস্তবে তোমাকে পাওয়ার সম্ভাবনা এক শতাংশও নেই। তবুও তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে..! ভালো লাগে তোমার সাথে কাটানো স্মৃতি গুলো মনে পরলে, ভালো লাগে তোমার বলা কথাগুলো মনে করে নীরবে আফসোস করতে। তোমার সবকিছুই আমার ভালো লাগত, অথচ আমাকে কখনোই তোমার ভালো লাগেনি..!😂❤️‍🩹🫀🌸😂😂
2026-11-02 15:26:33
0
user6720007490192
অচিন পাখি :
মানুষ মরে মানুষের অভাবে ভাত কাপড়ের অভাবে আবার কেউ মরে নাকি
2026-11-07 12:23:30
0
jakaria.islam420
JAKARIA Islam Sagor :
কী অদ্ভুত এক মায়ায় আটকে গেলাম—😌❤️‍🩹 নিজেকে সরিয়ে রাখি, মন সরে না। ভুলে থাকার সিদ্ধান্ত নিই, ভাবনা মানে না। নিজেকে হাজারবার বুঝিয়েও দেখি, মনটা বারবার তার কাছেই ছুটে যায়। কোনো কারণ ছাড়াই তাকে মনে পড়ে, কোনো খবর ছাড়াই মন তার খোঁজ করে। ব্যস্ততার ভিড়ে নিজেকে হারিয়ে রাখি, তবু অবসরে তার কথাই মনে পড়ে। তার সঙ্গে কথা বলার অধিকার নেই হয়তো, তবু মনে মনে কত কথা জমিয়ে রাখি। নিজেকে বোঝাই, সে তো আমার কেউ নয়, অথচ মন তাকে ছাড়া অন্য কিছু ভাবতে চায় না। কখনো অভিমান করে দূরে থাকতে চাই, পরক্ষণেই তার একটু খোঁজ পাওয়ার ইচ্ছে জাগে। সে জানুক বা না জানুক, তাতে কী আসে যায়, আমার অনুভূতিগুলো তো আর মিথ্যে নয়। আমি চাই মনটা নিজের নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু তার নাম এলেই সব হিসাব এলোমেলো হয়ে যায়। হয়তো এটাই মায়া, যার কোনো ব্যাখ্যা নেই, শুধু আছে বারবার একই মানুষের কাছে ফিরে যাওয়া। নিজেকে সামলাতে সামলাতে বুঝলাম, মনকে বোঝানো যায়—কিন্তু মায়ায় জড়িয়ে গেলে, সেই মানুষটার দিক থেকে মন ফেরানো বড় কঠিন। 🥹❤️‍🩹🌸
2026-10-24 06:03:25
0
m858585m
আমারে কখনো ভুলনা 😭💔🙏 :
তুমি আমার জীবনে না থেকেও এমনভাবে জড়িয়ে আছো, যেন প্রতিটা নিঃ*শ্বাসে তোমার অস্তিত্ব অনুভব করি...!💔🥲
2026-11-04 07:53:26
0
rajkumar687212
محمد الجبيل :
ফুল দিয়ে মালা হয় পাতা দিয়ে নয়?☺️...... ...!!..মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয়?😅😅 .!!........বাইরে হাসলে ও ভিতরে পুরে ছাই.....❤️‍🩹💔 .!!..গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয়...💔😓
2026-11-02 18:35:14
0
saifa9741
⏤͟͟♡𝐩ꫝ𝐤𝐡𝐢ᥫ᭡𝐁𝐛𝐳𐙚♡ :
ভুল মানুষের জন্য পাগলামি করতে করতে জীবনটা আজ এলোমেলো🥺
2026-11-03 21:18:20
0
gsmhasan241
🕊️⃝𝐇ⱥsⱥŇ❥ :
অভিযোগ নিও না প্রিয়সী, কাজল দিও চোখে, চোখের নিচে কালো দাগ পড়লে মন্দ বলবে লোকে.!😅💔 তাই বলে চোখের পানি লুকিয়ে রেখো না, কষ্টগুলো জমিয়ে রেখে নিজেকে কাঁদিয়ো না। হাসিমুখে থেকো তুমি, সাজিয়ে রেখো নিজেকে, কারণ তোমার চোখের সৌন্দর্য হারিয়ে গেলে, চেনা মানুষগুলোও চিনবে না তোমাকে.....! 🥀😅💔
2026-11-01 18:38:55
0
md.rahim.shikene
মিথ্যা ভালোবাসা :
😭😭😭😭😭😭জান রে তোমাকে পেয়ে গেলে হয় তো এই গান টা শুনা হতো না সৃতি রেখে গেলাম জারা এই গান টা শুনবে তারা যুগে যুগে মনে রাখবে কতো মানুষ কতো কষ্টে আছে 😭😭😭😭😭😭
2026-10-23 23:01:50
0
sami.ahmed2532
─༅༎༅༎─ Sami Ahmed─༅༎༅༎─ :
**দেখা হবে কিন্তু কথা হবে না, ভালোবাসা রয়ে যাবে কিন্তু আর বলা হবে না...!🥲💔
2026-10-27 08:16:38
0
mdraselkhan26
彡 𝕸 𝕯 𝕽𝕬𝕾𝕰𝕷 𝕶𝕳𝕬𝕹 彡 :
@彡 𝕸 𝕯 𝕽𝕬𝕾𝕰𝕷 𝕶𝕳𝕬𝕹 彡:তোমাকে পাবো না জেনেও আজও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। সত্যি বলতে আজও আমি তোমার মায়া কাটিয়ে উঠতে পারিনি। যতই সময় কেটে যাক, যতই দিন বদলাক, আমার মনে হয় আমি আজও সেই জায়গাতেই আটকে আছি যেখানে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম। আমি বারবার নিজেকে বুঝাই, তুমি আমার নও, তুমি হয়তো আমার কোনোদিনই হবে না, তবুও মনকে কিছুতেই মানাতে পারি না। তোমার নামটা শুনলে, তোমার মুখটা চোখের সামনে এলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি, ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচাও যায় না। হয়তো আমি তোমার কাছে কোনোদিনই বিশেষ কেউ নই, তবুও তুমি আমার কাছে সবকিছু। আমি অনেক চেষ্টা করেছি ভুলে থাকার, নিজের মনকে শক্ত করার, কিন্তু প্রতিবারই তোমার মায়ায় আটকে গেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যেটা কোনোদিন বন্ধ করতে পারবো না। তোমার স্মৃতি, তোমার ছোট কথাগুলো, তোমার একটুখানি যত্ন—সবকিছু আজও আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষ ভাবে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে সময় শুধু তোমার প্রতি ভালোবাসাটাকে আরও গভীর করেছে। তুমি যদি দূরেও থাকো, অন্য কারো সাথে সুখে থেকো, তবুও আমি তোমার জন্য প্রার্থনা করবো, তুমি যেন সবসময় হাসো, ভালো থাকো। হয়তো তুমি জানো না কেউ তোমাকে এতো ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসা নিঃশব্দে প্রতিদিন তোমাকে ঘিরেই বেঁচে আছে। আজও আমি শুধু তোমাকেই ভালোবাসি, আজও আমি তোমার মায়া থেকে মুক্ত হতে পারিনি, আর হয়তো কোনোদিন পারবো না। তুমি আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন, আমার সেই অদেখা সুখ, যে আমার জীবনের সবকিছু হয়েও আমার হয়নি কোনোদিন...!"
2026-10-30 09:05:35
0
akhi237213
Moni.. Islam.. Akhi 237213 :
তুমাকে ছাড়া আমার অবস্থা সেই বাচ্চাটার মতো হয়,যে সারা রাত ব্যাথার জন্য কাদে, কিন্তু বলতে পারে না ব্যাথাটা ঠিক কোথায় হচ্ছে..!!💔💔💔😅
2026-10-23 14:21:22
0
moumita.m.m.offic
saiba!Official :
তুমি আমাকে ছাড়া খুশি থাকলে, আমার কোনো অভিযোগ নেই। হয়তো তোমার জীবনে আমার আর কোনো প্রয়োজন নেই, হয়তো আমাকে ছাড়াই তোমার দিনগুলো সুন্দরভাবে কেটে যায়, রাতগুলো শান্তিতে ঘুমিয়ে পড়ে। হয়তো আমার অনুপস্থিতি তোমাকে একটুও কষ্ট দেয় না, আমার কথা মনে পড়লে তোমার বুকের ভেতরটা আর আগের মতো হাহাকার করে ওঠে না। তবুও বিশ্বাস করো, তোমার ভালো থাকাটাই আমি চেয়েছিলাম। শুধু আফসোস একটাই, তোমার ভালো থাকার গল্পে আজ আমি আর নেই। আমি তো তোমাকে কখনো কষ্ট দেওয়ার জন্য ভালোবাসিনি, তোমার চোখে অশ্রু আনার জন্য তোমার জীবনে আসিনি। আমি চেয়েছিলাম তোমার হাসির কারণ হতে, তোমার মন খারাপের দিনে পাশে থাকতে, তোমার সমস্ত দুঃখ নিজের করে নিয়ে তোমাকে একটু শান্তিতে রাখতে। অথচ দিনশেষে আমিই তোমার জীবনের সেই মানুষ হয়ে গেলাম, যাকে ছাড়া তুমি খুব সহজেই ভালো থাকতে শিখে গেলে। তবে কী জানো, প্রিয়? ভালোবাসা মানেই যে কাউকে নিজের করে পেতে হবে, এমন তো নয়। কখনো কখনো ভালোবাসার মানুষটাকে অন্য কারও সঙ্গে সুখে থাকতে দেখেও নিজের ভালোবাসাকে নীরবে বাঁচিয়ে রাখতে হয়। হাজারো অভিমান বুকে চেপে রেখে তার সুখের জন্য দোয়া করতে হয়। নিজের চোখের জল লুকিয়ে তাকে হাসতে দেখতে হয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, যার
2026-11-07 11:54:53
0
tg.rabby71
অপূর্ণ_কথা...😅😅 :
🎀:কিছু একটা অপুর্ন ছিল 💝 যা আমার পুর্ন হয়নি 💔 কেই একজন আমার ও ছিল 💝 কিন্তু সে আমার হয়নি.... 😅💔
2026-10-23 12:46:30
0
nahid.islam.321
Nahid Islam :
পরিস্থিতির শিকার হলে নিজের শখের অনেক কিছুই ত্যাগ করতে হয় - তার প্রমাণ আমি নিজেই। কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করে,, যা সে কখনোই নিতে চায়নি। যে জিনিসগুলো একসময় খুব প্রিয় ছিল, সেগুলোও হাসিমুখে ছেড়ে দিতে হয়। কারণ জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো চলে না,, কখনো কখনো পরিস্থিতির কাছে নিজের ইচ্ছেগুলোকে হার মেনে নিতে হয়। আর এই ত্যাগের গল্পটা আমি নিজে খুব কাছ থেকে দেখেছি,, নিজের জীবন দিয়েই অনুভব করেছি।
2026-10-27 12:01:28
1
user1319870586693
সপ্নের কবি :
প্রথমবার এমন একজন মানুষের মায়ায় পড়েছি, যাকে মন থেকে চাইলেও হয়তো কোনোদিন নিজের করে পাওয়া হবে না। প্রতিদিন তাকে পাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়, অথচ বাস্তবতা বারবার মনে করিয়ে দেয়—সব ভালোবাসার শেষটা পাওয়াতে হয় না। কিছু মানুষকে শুধু দূর থেকেই ভালোবেসে যেতে হয়, নীরবে তার কথা ভাবতে হয়, আর নিজের অজান্তেই তার স্মৃতির মধ্যে হারিয়ে যেতে হয়। কখনো কখনো মনে হয়, যদি তাকে পেয়েও যাই, তবুও হয়তো এই সমাজ, এই পৃথিবী আমাদের সেই ভালোবাসাকে মেনে নেবে না। তাই ভালোবাসাটা পাওয়ার চেয়ে আগলে রাখাটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ। তবুও মন তো আর বাস্তবতার হিসাব বোঝে না। সে শুধু ভালোবাসতে জানে, অপেক্ষা করতে জানে। তাই হাজার বাধা, হাজার অসম্ভবের মাঝেও সেই মানুষটার জন্য মনের এক কোণে ভালোবাসাটা থেকে যাবে—নিঃশব্দে, গোপনে, সারাজীবন। 🥺💔🌹
2026-10-28 05:11:25
0
hossen1751
হারিয়ে ফেলা শেষ চিঠি,,, 📝✉️ :
কখনো ভাবিনি, একটা মানুষ চলে গেলে চারপাশের সবকিছু ঠিকঠাক থেকেও জীবনটা এতটা বদলে যেতে পারে। সকাল হয়, সন্ধ্যা নামে, মানুষ হাসে, গল্প করে—শুধু আমার ভেতরের কিছু অনুভূতি আর আগের মতো সাড়া দেয় না। কারণ যে মানুষটার সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিতে চেয়েছিলাম, সেই মানুষটাই একদিন আমার জীবনের গল্প থেকে নিজেকে সরিয়ে নিল। সবচেয়ে বেশি কষ্ট হয় এটা ভেবে যে, তুমি একদিন আমার নীরবতার ভাষাও বুঝতে চাইতে, আর আজ আমার হাজারটা না বলা কথার কোনো মূল্যই তোমার কাছে নেই। যে অভিমানগুলো একসময় তোমার একটু আদরেই গলে যেত, সেগুলো আজ নিজের বুকেই জমিয়ে রাখতে শিখেছি। কাউকে আর বোঝাতে ইচ্ছে করে না, আমার হাসির আড়ালে কতটা না বলা গল্প লুকিয়ে আছে। আমি জানি, তোমাকে ফিরে পাওয়ার জন্য পৃথিবীর সব কথা বললেও হয়তো তোমার সিদ্ধান্ত বদলাবে না। তাই এখন আর কোনো অভিযোগ জমাই না, কোনো প্রশ্নের উত্তরও খুঁজি না। শুধু একটা কথাই মাঝে মাঝে মনে হয়—যদি শেষটা এমনই হবে, তাহলে শুরুতে এত আপন করে নিয়েছিলে কেন? তবুও তোমার প্রতি আমার অনুভূতিগুলোকে ঘৃণায় বদলে দিতে চাই না। কারণ তুমি চলে গেছ বলে আমাদের কাটানো মুহূর্তগুলো মিথ্যা হয়ে যায় না। কিছু স্মৃতি সুন্দর ছিল, কিছু স্বপ্ন সত্যি হয়নি—এইটুকুই বাস্তবতা। আজ তুমি আমার পাশে নেই, কিন্তু তোমাকে হারানোর মধ্য দিয়ে আমি একটা সত্য শিখেছি—সব আপন মানুষ সারাজীবন আপন থাকে না।** কেউ কেউ জীবনে আসে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে, তারপর নীরবে দূরে সরে যায়। আর পেছনে পড়ে থাকা মানুষটাকে শিখতে হয়, ভাঙা বিশ্বাস নিয়েও কীভাবে আবার নতুন করে পথ চলতে হয়। তুমি তোমার জীবনে ভালো থেকো। আর আমি চেষ্টা করব, একদিন নিজের হাসিটাকে আর কারও উপস্থিতির ওপর নির্ভর করতে না দিতে। কারণ তোমাকে ভালোবেসেছিলাম মন থেকে, কিন্তু এবার নিজেকেও একটু ভালো রাখতে চাই
2026-10-23 09:12:21
0
kawsar.ahmed5059
Kawsar ahmed :
তুমি কোন কালেই আমারে ভালোবাসো নাই দেখতে শান্ত হলেও তুমি ছিলে ভিন্ন রকমের ধ্বংসকারী-!💔
2026-10-30 04:35:52
0
mdraselrasel5378
আমি তো আমাকে চিনি না :
2026-10-28 12:26:12
0
biplob...vai2
biplob.. vai 🥀🫶💔🇧🇩 🇸🇦🛫 :
হঠাৎ ছুঁয়ে দেখার সুখ আর তারপরের এই দীর্ঘ অপেক্ষার প্রহরের মাঝখানে কেবলই স্মৃতির রোমন্থন। কিছু মানুষ জীবনে আসে ক্ষণিকের আলোর মতো, কিন্তু তাদের চলে যাওয়া রেখে যায় গভীর এক দীর্ঘশ্বাস। তোমাকে হারিয়েও হারিয়ে ফেলতে পারিনি পুরোপুরি—কারণ তোমার উপস্থিতি জড়িয়ে আছে আমার প্রতিটি ভাবনায়, প্রতিটি নিঃশ্বাসে।🥀💔😭
2026-10-24 17:49:43
0
kulsum.kulsum5456
kulsum kulsum :
2026-10-24 06:17:44
0
jibon_018
*•.¸♡𝑱𝒊𝒃𝒐𝒏♡¸.•*💯 :
@Odhora Mim🦋: অনেকদিন পর নিজেকে নিয়ে কিছু লিখলাম,সময় পেলে একটু পরে যাবেন...!🙂❤️‍🩹 ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও মুচকি হেসে বলব—আমি ভালো আছি.!. অথচ এই “ভালো আছি”-র আড়ালেই লুকিয়ে আছে আমার না বলা হাজারো কষ্ট.!.আমি সবার কাছ থেকেই কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে সেটা বুঝতে দিইনি.!. একসময় মানুষকে খুব সহজে বিশ্বাস করতাম, সবাইকে আপন ভাবতাম.!. অথচ সেই আপন মানুষগুলোর কাছ থেকেই বারবার কষ্ট পেতে পেতে একসময় নিজেই নিজের ভেতর ধ্বংস হয়ে গেছি.!. এখন মনটা অনেকটা পাথরের মতো হয়ে গেছে.!. অনুভূতি আছে, কষ্ট আছে, অভিমানও আছে—শুধু প্রকাশ করার ইচ্ছেটা আর নেই.!. সবার সামনে হাসতে পারি, স্বাভাবিকভাবে কথা বলতে পারি, এমনকি সবাইকে বোঝাতেও পারি যে আমি ভালো আছি.!. অথচ এই হাসির আড়ালে কতটা কষ্ট জমে আছে, সেটা কেউ জানে না.!. আগের মতো আর কাউকে বিশ্বাস করতে পারি না.!.কেউ একটু আপন হয়ে কথা বললেই মনে হয়, হয়তো একদিন সেও বদলে যাবে.!. তাই এখন কাউকে খুব কাছে আসতে দিই না.!.কারণ মানুষ হারানোর কষ্টের চেয়ে, আপন ভেবে ভুল মানুষকে বিশ্বাস করার কষ্টটা অনেক বেশি.!. প্রতিটা রাত আমার নীরবতার সাক্ষী.!.চারপাশ যখন চুপ হয়ে যায়, তখন জমে থাকা কথাগুলো মনে পড়ে.!.কত কিছু বলতে ইচ্ছে করে, অথচ বলার মতো মানুষ খুঁজে পাই না। সবাই নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত, নিজের জীবন নিয়ে ব্যস্ত—কেউ একবারও বুঝতে চায় না, আমার ভেতরটাও যে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে যাচ্ছে। হয়তো আমি বদলে গেছি.!. আগের মতো সহজ-সরল নেই, আগের মতো সবাইকে নিজের মনে হয় না.!.কিন্তু এই পরিবর্তনটা আমার ইচ্ছায় হয়নি—মানুষের দেওয়া কষ্টগুলোই আমাকে শিখিয়েছে কীভাবে দূরে থাকতে হয়, কীভাবে কম বিশ্বাস করতে হয়, আর কীভাবে নিজের কষ্ট লুকিয়ে হাসতে হয়.!.হয়তো সবচেয়ে বড় আফসোস এটাই—জীবনে অনেক কিছু দেওয়ার পরও নিজের জন্য কিছুই পাওয়া হলো না। প্রিয় মানুষ পাইনি, সত্যিকারের বন্ধু পাইনি, পরিবারের কাছ থেকেও সেই আপন অনুভূতিটুকু সবসময় পাইনি.!.নিজের সুখের কথা ভাবার আগেই অন্যকে খুশি করার চেষ্টা করেছি, সবার ভালো থাকাটাকে নিজের ভালো থাকার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি। অথচ দিনশেষে দেখলাম, সবাইকে খুশি করতে করতে আমি নিজেই কতটা একা হয়ে গেছি। কখনো কখনো মনে হয়, এত কিছু সহ্য করে, এত কিছু হারিয়ে শেষ পর্যন্ত আমি শুধু নিজেকেই হারিয়েছি.! আমারও কিছু স্বপ্ন ছিল, কিছু ইচ্ছে ছিল, নিজের মতো করে বাঁচার একটা ছোট্ট পৃথিবী ছিল—কিন্তু সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাগুলোই কোথায় যেন হারিয়ে গেল 😅
2026-11-10 04:10:59
0
mdbayzidhosen52
𝔹𝕝𝕒𝕔𝕜 ℍ𝕠𝕝𝕖 :
প্রথম প্রথম সবাই ভালোবাসা দেখায়। সকালে ঘুম থেকে উঠেই মেসেজ, রাতে না ঘুমিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা—তখন মনে হয়, এই মানুষটাই বুঝি সারাজীবন পাশে থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কেমন যেন বদলে যায়। ভালোবাসার জায়গায় আসে ব্যস্ততা, কথার জায়গায় আসে নীরবতা। আগের মতো আর কথা হয় না, আগের মতো খোঁজও নেওয়া হয় না। তখন ধীরে ধীরে বুঝতে পারি—ভালোবাসা সবসময় হারিয়ে যায় না, অনেক সময় মানুষটাই বদলে যায়। যে মানুষটা একদিন বলেছিল,“তোমাকে ছাড়া আমি বাঁচব না”—একদিন সেই মানুষটাই সবচেয়ে দূরের মানুষ হয়ে যায়। আসলে কিছু মানুষ আমাদের জীবনে আসে চিরকাল থাকার প্রতিশ্রুতি নিয়ে, অথচ থেকে যায় শুধু কিছু সুন্দর স্মৃতি হয়ে। ভালোবাসা হয়তো সময়ের মতোই—একটু দেরি হলেই তার উষ্ণতা হারিয়ে যায়,আর একসময় মানুষটাকেও হারিয়ে ফেলতে হয়।! 😅💔
2026-11-22 09:46:54
0
user440626951002
md Parvez hossen :
তুই বড় বেইমান 😭😭😭😭
2026-11-22 09:51:31
0
abdullah2.021
কষ্ট ভরা জীবন আমার :
❤️❤️আল্লাহ ছাড়া বাঁচা পূরণ করেন❤️❤️
2026-10-24 07:22:54
0
saha.jalal650
Saha Jalal :
❤️
2026-10-23 10:27:36
0
To see more videos from user @md.tipu.khan31, please go to the Tikwm homepage.

Other Videos


About