🦋M.D.Redwan🦋 :
Zara তুমি সুখে থেকো, আমার কথা ভেবো না, আমার ভাঙা মনটার খবর নিতে এসো না, অন্য কারও ভালোবাসায় আনন্দ খুঁজে নিও, আমার শূন্যতার জন্য নিজেকে দোষী ভেবো না..!
তোমার জীবনটা সুন্দর হোক, এই কামনা করি, আমি নিজের কষ্টগুলো নিজের কাছেই রাখব, তুমি চলে যাওয়ার পরও বেঁচে থাকব, যতদিন হায়াত আছে, ততদিন দিন গুনব। আমার বুকের ভেতর কতটা ঝড় বয়ে যায়, সেই খবর তোমার কাছে কখনো পৌঁছাবে না।
তোমার হাসিতে যদি অন্য কেউ হাসি মেশায়, তবে আমার কান্না আড়ালেই থেকে যাক, তোমার নতুন পৃথিবী আলোয় ভরে উঠুক, আমার পৃথিবী না হয় অন্ধকারেই থাকুক, যে স্মৃতিগুলো একদিন আমাদের ছিল, সেগুলো নিয়েই আমি একা পথ চলব।
কখনো যদি বহু বছর পর দেখা হয়, চোখে চোখ রেখে হয়তো কিছুই বলব না, শুধু মনে মনে একটা কথাই চাইব, যদি আরেক জীবন সত্যিই ফিরে আসে, সেই জীবনে তুমি শুধু আমার হয়ো..!💔😅
2026-10-24 02:55:55