@mohammadabdussamad2: একসময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর সেদিনের স্মার্টনেস আর আজকের বয়সের ভারাক্রান্ত চেহারার ব্যবধানটাই বলে দেয়—মানুষের জীবনে যশ, খ্যাতি, যৌবন কিংবা টাকা-পয়সার কোনোটিই চিরস্থায়ী নয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মা মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় তিনি আর বিয়েই করেননি। মায়ের সেবা করতেই তিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এমন নিঃস্বার্থ ত্যাগের গল্প সত্যিই বিরল। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন।