K A Z I H A S A N A T :
হাজারো অবিবাহিত রমনী থাকা সত্ত্বেও আমার মনটা কেন আপনার কাছেই এসে আটকে গেল, তার কোনো উত্তর আজও খুঁজে পাইনি, শুধু জানি আপনাকে ভালোবেসে আমি এমন এক অনুভূতির কাছে হেরে গেছি, যেখান থেকে চাইলেও আর ফিরে আসতে পারবোনা, আপনি আমাকে ধংস কেরে ছেন এই সত্যিটা প্রতিদিন আমাকে ভেতর থেকে পোড়ায় তবুও হৃদয়টা আপনার নাম শুনলেই কেমন অসহায় হয়ে যায়...
আমি জানি আপনাকে ভালোবাসার অধিকার আমার নেই, জানি আপনার জীবনে আমার উপস্থিতি হয়তো অনুচিত, তবুও অনুভূতিগুলো কি কখনো নিয়ম মেনে আসে, আপনি তো আমার জীবনে কোনো ঘোষণা দিয়ে আসেন নি, নিঃশব্দে এসেছিলেন আর কখন যে আমার মনের সবচেয়ে গভীর জায়গাটা দখল করে নিয়েছেন আমি নিজেও বুঝিনি...
কখনো কখনো নিজেকেই প্রশ্ন করি কেন আপনার প্রেমে পড়লাম, উত্তর আসে না, শুধু বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস জমে থাকে, আপনার একটা মিষ্টি কথা আমাকে হাসায়, আপনার সামান্য অবহেলা আমাকে সারারাত কাঁদায়, আপনি হয়তো জানেনও না আপনার ছোট্ট ছোট্ট আচরণগুলো আমার ভেতরে কতটা গভীর দাগ রেখে যায়...
সহজ লতা আপনাকে পাওয়ার লোভে নয়, আপনাকে ভালোবেসে ফেলেছি বলেই আমার এই কষ্ট, আপনার জীবনের সীমারেখা আমি সম্মান করি, আপনার সুখের পথে আমি কোনো বাধা হতে চাই না, শুধু আমার এই অদ্ভুত ভালোবাসাটাকে ঘৃণা কইরেন না, কারণ আমি ইচ্ছে করে আপনার প্রেমে পড়িনি, হৃদয়টা শুধু আপনার কাছেই হেরে গেছে...
হয়তো কোনোদিন আপনাকে নিজের করে পাওয়া হবে না, হয়তো এই ভালোবাসার কোনো পূর্ণতা নেই, তবুও আপনি আমার জীবনের এমন এক অনুভূতি হয়ে থাকবেন, যাকে ভুলতে চাইলেও বুকের ভেতর কোথাও একটা শূন্যতা থেকে যাবে...
আমি জানি না এই ভালোবাসার শেষ কোথায়, শুধু জানি আপনাকে ভালোবেসে আমি অনেক কেঁদেছি, অনেক ভেঙেছি, আবার আপনার একটি স্মৃতিতেই নিজেকে সামলে নিয়েছি...
আপনি আমার নন হয়তো কোনোদিন হবেনও না, তবুও আমার মনের গভীরে আপনি সেই মানুষটি হয়েই থাকবেন, যাকে ভালোবেসে আমি বুঝেছি, কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, সারাজীবন নীরবে অনুভব করার জন্যও আসে
2026-10-28 15:50:19