@tauhidul_islam_hamim: আপনাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু তা কখনো বলতে পারিনি..আর কখনো বলবোও না। কিছু কথা বুকের ভেতরই থেকে যায়, ঠোঁট পযর্ন্ত এসেও আর বলা হয় না। হয়তো ভয় ছিল, হয়তো সময়টা ঠিক ছিল না, অথবা আপনি শুনলেও বুঝতেন না আমার অনুভূতির গভীরতা। আজ আর কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রত্যাশা বা অভিমান। শুধু কিছু না বলা কথা, কিছু অসমাপ্ত অনুভূতি, আর আপনাকে ঘিরে তৈরি হওয়া হাজারো স্মৃতি রয়ে গেছে। আপনি হয়তো জানতে পারবেন না কতটা ভালোবেসেছিলাম আপনাকে নীরবে,কারণ কিছু ভালোবাসা প্রকাশ হওয়ার আগেই শেষ হয়ে যায় আর কিছু কথা চিরকাল না বলায় থেকে যায়.......