@mohammad.shakib4: সামরিক স্থাপনা ও যানবাহনের ছবি তোলার বিষয়ে জনসাধারণের প্রতি ফুজাইরাহ পুলিশের সতর্কবার্তা। ফুজাইরাহ পুলিশ জনসাধারণকে সামরিক স্থাপনা, বিভিন্ন কেন্দ্র বা যানবাহনের ছবি না তোলার কথা মনে করিয়ে দিয়েছে। তারা সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতে সামরিক স্থাপনা, যানবাহন, নিরাপত্তা মহড়া এবং প্রতিরক্ষা অবকাঠামোর ছবি তোলা বা ভিডিও ধারণ করা কঠোরভাবে নিষিদ্ধ। সামরিক বা জরুরি মহড়ার সময়, জনসমক্ষে থাকা কোনো সামরিক যান, হেলিকপ্টার বা সামরিক কর্মীদের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা থেকেও জনসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে।