@nilaav_ahmed: ভালোবেসে তোমার জন্য যে পথ নির্মাণ করেছিলাম, সে পথে আজও হেঁটে আসে শূন্যতার শবযাত্রা, সংকটেরা এসে বসে থাকে বিষণ্ন মাইলফলকে, আর ভুলেরা একে একে মুখস্থ করে নেয় তোমার নাম। শুধু তুমি এলে না। অথচ পথের দুপাশে কত মায়া জমিয়েছিলাম, কত গোধূলি সরিয়ে রেখেছিলাম তোমার পায়ের কাছে, কত অনিদ্র রাত্রিকে বলেছিলাম— অপেক্ষা করো, সে আসবে। তুমি এলে না বলে পথটা অবশ্য থেমে থাকেনি; শুধু আমার ভেতরের যে মানুষটা তোমার আগমনের আশায় প্রতিদিন একটু একটু করে বেঁচেছিল, সে এখন আর কোনো দিকে হাঁটে না। এখন বুঝি, সব পথ গন্তব্যের জন্য তৈরি হয় না— কিছু পথ তৈরি হয় কেবল কাউকে না-পাওয়ার দীর্ঘ সংলাপ হয়ে বেঁচে থাকার জন্য। #foryou #nilaavahmed #নীলাভ #nilaav_ahmed #নীলাভ_আহমেদ

নীলাভ আহমেদ (Subconscious) 🌼
নীলাভ আহমেদ (Subconscious) 🌼
Open In TikTok:
Region: BD
Sunday 25 October 2026 09:05:23 GMT
10795
628
8
27

Music

Download

Comments

.imran.72
Imran .👨‍✈️ :
ar asbe na
2026-10-25 15:07:44
1
bad.man6348
Bad Man :
movi name plz?
2026-10-25 18:21:29
0
mr221089
MR221089 :
Right 💔😢
2026-10-25 11:13:10
1
ahmed0099j
Ahmed :
কঠিন [Broken heart]
2026-10-25 17:19:18
0
ayaaz_vaya
জানোয়ার :
ভাই কথাগুলো💔
2026-10-25 19:26:26
0
To see more videos from user @nilaav_ahmed, please go to the Tikwm homepage.

Other Videos


About