@writer_yousuf_sharmormo: সব বন্দির হাতে শিকল থাকে না, সব কষ্ট চোখের জলে প্রকাশ পায় না; কারও কারাগার গড়ে ওঠে চার দেয়ালের মাঝে, কারও বন্দিত্ব লুকিয়ে থাকে বুকের গভীর ব্যথার সাজে। কারও শিকল লোহার, কারও শিকল যন্ত্রণা, কেউ হাসির আড়ালে লুকায় হাজারো বেদনা। বাইরে থেকে মনে হয়, জীবনটা স্বাধীন, ভেতরে সে প্রতিদিন ভাঙে, হয়ে যায় মলিন। কিছু দীর্ঘশ্বাস জমে থাকে নীরবতার ঘরে, কিছু স্মৃতি রাত জাগায় অন্ধকারের পরে। কিছু অভিমান শব্দহীন, কিছু ক্ষত চিরকাল, কিছু মানুষ বেঁচে থেকেও হারায় নিজের সকাল। মুক্ত আকাশ হাতছানি দেয়, ডাকে আলোর পথে, তবু সে বন্দি হয়ে থাকে যন্ত্রণারই ফাঁদে। হাজার মানুষের ভিড়েও সে খুঁজে ফেরে আশ্রয়, নিজের ব্যথা বোঝার মতো কাউকে পায় না নির্ভয়। সব কান্না চোখে নামে না, সব ক্ষত রক্ত ঝরায় না, কিছু ব্যথা নীরবে থেকে কারও কাছে ধরা দেয় না। কিছু মানুষ হাসতে হাসতে লুকায় ভাঙা মন, বুকের ভেতর ঝড় চললেও মুখে থাকে নীরবতা সারাক্ষণ। তাই কারও হাসি দেখে ভেবো না, সুখে কাটে কাল, হয়তো তারই বুকে জমে যন্ত্রণার পাহাড় বিশাল। যে মানুষটি চুপচাপ থাকে, সে-ও চায় মুক্তি, হয়তো তার নীরবতার গভীরে জমে আছে অসংখ্য বিষাদস্মৃতি। সব বন্দির হাতে শিকল থাকে না, সব কারাগার দৃশ্যমান নয়; কারও শিকল তৈরি হয় যন্ত্রণা দিয়ে, কারও মুক্তি হারিয়ে যায় হৃদয়ের ক্ষয়ে। কিছু বন্দি মুক্ত আকাশেও খুঁজে পায় না পথ, কারণ তাদের কারাগারটা গড়ে উঠেছে নিজের ভেতর— যেখানে প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণা, আর প্রতিটি নীরবতা একেকটি অব্যক্ত ক্ষত! লেখা: ইউসুফ [সারমর্ম] #writer_yousuf_sharmormo #সারমর্ম
সারমর্ম
Region: BD
Sunday 25 October 2026 10:16:36 GMT
Music
Download
Comments
TA NV IR :
🥰🥰🥰
2026-10-26 04:28:16
1
🍬 EVAN TUSHAR ⚡ :
😅😅😅
2026-10-25 12:53:07
1
⚡M E HE DI NI LOY 40🥷 :
🖤🖤🖤
2026-10-25 10:25:46
1
king suvo :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-10-25 10:26:39
1
Ontor Khan 143 :
😅😅😅
2026-10-26 18:38:29
0
To see more videos from user @writer_yousuf_sharmormo, please go to the Tikwm
homepage.