@sharifbinnuman: কাছের মানুষ কষ্ট দিলে আমি ভেঙ্গে পড়ি! শুকনো পাতার মতো মরমর শব্দে লুটিয়ে পড়ি মাটিতে। তুমি তো কাছের মানুষ, তুমি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয়! এই যে অভিমান নিয়ে দূরে সরে থাকি, নীরব থাকি; নীরব থাকতে কষ্ট হয় না বুঝি? পৃথিবীতে বোবার আর্তনাদ কেউ বোঝে না! তোমার মতো আমার এতশত বন্ধু নেই। যারা মন খারাপে সঙ্গ দিবে, দিনশেষে বেঁচে আছি কিনা—খোঁজ নিবে। তুুমি তো কাছের মানুষ, তুমি ছাড়া আর কে আছে আমার? এই যে কোনোকিছু ভালো লাগে না, মন বিষন্ন লাগে, চারদিকে সব অচেনা মানুষের ভীড়ে নিজেকে অসহায় লাগে! তুমি তো কাছের মানুষ, অথচ আমায় বুঝলে কই? কাছের মানুষ না বুঝলে ভীষণ কষ্ট হয়! কাছের মানুষের দেয়া কষ্ট আমি যে সহ্য করতে পারি না। দীর্ঘশ্বাসের পাল্লা ভারী হতে হতে, কেমন যেন হাসফাস লাগে! কোথাও শান্তি পাই না, কোথাও সুখ পাই না৷ তুমি তো কাছের মানুষ, তোমার সাথে কথা বললে কিছুটা স্বস্তি পাই, নিজেকে একা লাগে না। অথচ দেখো, কাছের মানুষগুলোই কেমন একাকিত্বে ফেলে রাখে! কাছের মানুষ হয়েও তুমি আর বুঝলে কই? এই যে সুনসান নীরবতায় হাঁপিয়ে ওঠে আমি ভালো থাকতে ভুলে যাই, কোনোকিছুই ভালো না, বিশ্রী লাগে সব! আমার এই দুঃসময়ে তোমার উদাসীনতা আমাকে ভীষণ কষ্ট দেয়! তুমি তো কাছের মানুষ, কাছের মানুষ কি দূরে থাকতে পারে?

Sharif Hossain
Sharif Hossain
Open In TikTok:
Region: SA
Sunday 25 October 2026 22:17:09 GMT
138
5
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @sharifbinnuman, please go to the Tikwm homepage.

Other Videos


About