★彡[ꜰᴀᴛᴇᴍᴀ]彡★ :
জানিস পাখি, যখন কেউ বলে—“তোরা কি আজও একসাথে আছিস? তোদের বন্ধুত্ব কি এখনো আগের মতোই আছে?” বিশ্বাস কর জান, তখন মনে হয় আমার জীবনটা সত্যিই সার্থক। মনে হয়, হ্যাঁ, আমি তোকে ভালোবাসতে পেরেছি, তোকে নিজের করে রাখতে পেরেছি। 🥹🫶
আমি চাই, পাখি, আমাদের এই ভালোবাসা, আমাদের এই সম্পর্ক, আমাদের এই বন্ধুত্বটা যেন সারাজীবন এমনই থাকে। ❤️🩹🦋
আমি চাই, মানুষ আমাদের বন্ধুত্ব দেখে বলুক—“ইশ! আমাদের বন্ধুত্বটাও যদি এমন হতো!” আমি চাই, আমরা দুজন মানুষের কাছে শুধু একটা বন্ধুত্বের গল্প হয়ে নয়, বরং সারাজীবন একসাথে থাকার একটা সুন্দর উদাহরণ হয়ে থাকি। আমাদের বন্ধুত্ব হোক মানুষের স্বপ্ন, আমাদের পথচলা হোক অন্যদের অনুপ্রেরণা। 🫠🫶
জান, সুখে-দুঃখে, রাগ-অভিমানে, হাজারটা ঝগড়ার মাঝেও আমার হাতটা ছেড়ে দিস না। সময় বদলাক, পরিস্থিতি বদলাক, আমাদের জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমরা যেন একে অপরের পাশে থাকার চেষ্টা করি। কারণ আমি শুধু আজকের জন্য তোকে চাই না, পাখি, আমি চাই আমার জীবনের প্রতিটা আগামীকালেও তুই থাকিস। 🥹❤️🩹
এইভাবেই সারাজীবন আমার পাশে থাকবি তো, জান? 🥺🫶🦋
2026-10-26 08:57:05