@shuhag.999: একই মায়ের দুই সন্তান—মানিক পশারী ও চানমিয়া পশারী। অথচ দুজনের দুই ইতিহাস! একজন মিথ্যা সাক্ষী দিয়ে হয়ে গেলেন মুক্তিযোদ্ধা, উপহার পেলেন টাকা, আরও কত কী! অন্যজন মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় শিকার হলেন মারধর ও বাড়িঘর ভাঙচুরের। হতে হলো এলাকাছাড়া। এমনকি আপনজনের মৃত্যুতেও ফিরতে পারেননি নিজ এলাকায়। প্রথমজন সেই আলোচিত মানিক পশারী, আর দ্বিতীয়জন তাঁর আপন ভাই চান মিয়া পশারী। যে মানিক পশারী আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ছিলেন। চান মিয়া পশারিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁকে এলাকাছাড়া করা হয় এবং তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।