𝓣𝓸𝓾𝓯𝓲𝓺𝓾𝓮 ✨💫 :
ইসলামে রিলেশনশিপ হারাম বলা হয় কেন? কারণ ইসলাম ভালোবাসার বিরুদ্ধে নয়, বরং ভালোবাসার নামে এমন কোনো সম্পর্কে জড়িয়ে পুড়তে নিষেধ করে, যা মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যেতে পারে। কাউকে ভালো লাগা বা তার প্রতি মায়া জন্মানো নিজেথেকেই পাপ নয়; কারণ অনুভূতি সব সময় নিজের ইচ্ছায় আসে না। কিন্তু সেই অনুভূতির কারণে যদি হারাম কাজ, অশালীনতা বা ইসলামের সীমা লঙ্ঘন করা হয়, তখন সেটা গুনাহের কারণ হতে পারে। আল্লাহ বলেন, তোমর ব্যভিচারের কাছেও যেয়ো না।" (সূরা আল-ইসরা,
১৭:৩২)
ইসলাম চায়, ভালোবাসা হোক পবিত্র, সম্মানজনক এবং দায়িত্বশীল। কাউকে সত্যিই ভালো লাগলে তাকে পাওয়ার জন্য হারাম পথে এগিয়ে যাওয়ার পরিবর্তে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং সম্ভব হলে বিয়ের মতো হালাল পথ বেছে নেওয়াই উত্তম। কারণ ভালোবাসা মানেই প্রতিদিন কথা বলা, সারাক্ষণ খোঁজ নেওয়া কিংবা কাউকে নিজের করে পাওয়া নয়; কখনো কখনো ভালোবাসা মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সংযত রাখাও।
মনে রেখো, কাউকে ভালোবেসে ফেলেছ বলে তুমি খারাপ মানুষ নও। নিজের অনুভূতিকে সম্মান করো, তবে আল্লাহর নির্ধারিত সীমারও সম্মান রেখো। যে ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টি, সম্মান ও পবিত্রতা থাকে, সেই ভালোবাসার জন্যই দোয়া করো। আর কোনো ভুল হয়ে গেলে হতাশ হয়ো না-আল্লাহর রহমত অনেক বিশাল.!!😌❤️🩹
2026-10-27 19:27:06