@skincare_bylia: @Daily Care by Unilever #PepsodentProCare  #PepsodentAffiliateSquad

Amalia Supiyahzahra
Amalia Supiyahzahra
Open In TikTok:
Region: ID
Wednesday 28 October 2026 05:33:38 GMT
12
0
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @skincare_bylia, please go to the Tikwm homepage.

Other Videos

গাজার শিশুদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এক লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে গাজার শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে এ অর্থ ব্যবহার করা হবে। হামজার ভাষ্য অনুযায়ী, গাজার অনেক শিশুর বেঁচে থাকার অন্যতম ভরসা হলো উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র নেওয়ার ব্যবস্থা করা। এ উদ্যোগ সফল করতে যারা অনুদান দিয়েছেন, অংশ নিয়েছেন কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ‘নুজুম স্পোর্টস’কে, যারা উদ্যোগটি বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছে। তহবিল সংগ্রহে সাফল্য এলেও হামজা মনে করেন, গাজার মানুষের ব্যাপক দুর্ভোগের তুলনায় এই সহায়তা খুবই সামান্য। সংকট মোকাবিলায় আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পাশাপাশি ফিলিস্তিনের মানুষের কষ্ট লাঘব, তাদের ধৈর্য ও শক্তি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি। #tubelight #tubelightmedia #tlt #HamzaChoudhury #GazaChildren #HumanitarianAid

About